২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১৩:৪৪

শিরোনাম
জেলা পর্যায়ে উন্নত চক্ষুসেবা সম্প্রসারণে পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা সরকারের : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব তারিক চয়নের পদত্যাগ মহেশখালীর কারিগরি ত্রুটিতে জাতীয় গ্রিডে প্রভাব, তীব্র গ্যাস সংকট রাজধানীতে এআরএফ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ খলিলুর রহমানের সার–সংকটে খাদ্য উৎপাদনের শঙ্কা, ঝুঁকিতে ১ কোটি ৮১ লাখ মানুষ: ডব্লিউএফপি অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন, আগস্টে তফসিল ঘোষণার প্রস্তুতি ইসির রিহ্যাবের ৬ দফা, আবাসনে বড় বার্তা প্রধানমন্ত্রীর

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব তারিক চয়নের পদত্যাগ

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব তারিক চয়নের পদত্যাগ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ১২:১৬

ব্যক্তিগত ও পেশাগত কারণ দেখিয়ে ভারতের কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব মো. তারিকুল ইসলাম ভূঁইয়া (তারিক চয়ন) পদত্যাগ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন।

বুধবার (২২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তারিক চয়ন লিখেছেন, ‘কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন থেকে ব্যক্তিগত ও পেশাগত কারণে পদত্যাগ করলাম।’

তিনি আরও লেখেন, ‘দেড় বছর শহরটিতে সুন্দর সময় কাটিয়েছি। অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করেছি।’

পোস্টে কলকাতায় দায়িত্ব পালনকালীন পেশাগত অভিজ্ঞতা, সহকর্মী এবং বন্ধুদের নিয়ে ভবিষ্যতে একটি বই লেখার ইচ্ছার কথাও জানান তিনি।

তার ভাষায়, ‘পেশাগত জীবন, অফিস, সহকর্মী এবং কলকাতার বন্ধুদের নিয়ে ভবিষ্যতে বই লেখার ইচ্ছে আছে। সবাই দোয়া করবেন। আল্লাহ আমাদের সকলের সহায় হোন।’

ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৬ নভেম্বর অন্তর্বর্তী সরকার তাকে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) হিসেবে নিয়োগ দেয়।

পরবর্তীতে তার দায়িত্বের মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত বছরের ২৬ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, পূর্ববর্তী চুক্তির ধারাবাহিকতায় ২০২৫ সালের ১১ নভেম্বর থেকে ২০২৬ সালের ১০ নভেম্বর পর্যন্ত তার নিয়োগের মেয়াদ কার্যকর থাকবে।

কূটনৈতিক দায়িত্ব গ্রহণের আগে তারিক চয়ন সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বাংলাভিশন, দৈনিক মানবজমিন, দৈনিক জনকণ্ঠ ও দৈনিক কালের কণ্ঠসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী দেশ-বিদেশের বিভিন্ন পত্রিকায় কূটনীতি, রাজনীতি ও আন্তর্জাতিক বিষয়ক কলাম লিখেও পরিচিতি অর্জন করেন।

কর্মজীবনে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি মালয়েশিয়ার ‘ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড’, পশ্চিমবঙ্গের ‘মৈত্রী সম্মাননা’ এবং ‘সেরা বাঙালি সম্মাননা’ লাভ করেছেন।

আরও পড়ুন