বিতর্কের মধ্যেই যুক্তরাষ্ট্রের ২০২৭ সালের প্রতিরক্ষা বাজেট বিল পাস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ১৫:০৮
মার্কিন প্রতিনিধি পরিষদ (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) অল্প ভোটের ব্যবধানে ২০২৭ অর্থবছরের ‘ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট (এনডিএএ)’–এর নিজস্ব সংস্করণ পাস করেছে। প্রতিরক্ষা ব্যয়, ইরান যুদ্ধ এবং ইসরাইলের সঙ্গে সামরিক সহযোগিতা নিয়ে তীব্র বিতর্কের মধ্যেই বিলটি অনুমোদন পেয়েছে।
স্থানীয় সময় বুধবার (২২ জুলাই) অনুষ্ঠিত ভোটাভুটিতে বিলটি ২১৬-২১২ ভোটে পাস হয়। ভোটাভুটি মূলত দলীয় অবস্থান অনুসারেই হয়েছে। অধিকাংশ রিপাবলিকান সদস্য বিলটির পক্ষে ভোট দিলেও বেশিরভাগ ডেমোক্র্যাট এর বিরোধিতা করেন।
ডেমোক্র্যাটদের অভিযোগ, সামাজিক কর্মসূচিতে ব্যয় কমানোর সিদ্ধান্ত নেওয়া হলেও একই সময়ে পেন্টাগনের জন্য বিপুল অঙ্কের অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে। তাদের মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন একদিকে সামাজিক খাতে ব্যয় সংকোচন করছে, অন্যদিকে প্রতিরক্ষা বাজেট বাড়াচ্ছে।
এ ছাড়া ইরানের সঙ্গে চলমান সংঘাত নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা। পেন্টাগনের তথ্য অনুযায়ী, এ যুদ্ধ পরিচালনায় এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলার।
অন্যদিকে রিপাবলিকানদের দাবি, ইরানের সঙ্গে চলমান সামরিক অভিযান, নতুন প্রতিরক্ষা প্রযুক্তির উন্নয়ন, আধুনিক সামরিক সরঞ্জাম সংগ্রহ, সেনাসদস্যদের সর্বোচ্চ ৭ শতাংশ বেতন বৃদ্ধি এবং ব্যারাক ও পারিবারিক আবাসন নির্মাণের জন্য এই বাজেট প্রয়োজন।
বিলটির আরেকটি ধারা নিয়েও আপত্তি তুলেছেন ডেমোক্র্যাটরা। এতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে সামরিক প্রযুক্তি সহযোগিতা আরও সম্প্রসারণের প্রস্তাব রাখা হয়েছে। গাজায় বেসামরিক ফিলিস্তিনিদের প্রাণহানির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের একাংশ, বিশেষ করে বামপন্থি মহল, ইসরাইলের প্রতি মার্কিন সামরিক সহায়তা কমানোর দাবি জানিয়ে আসছে।
এনডিএএ এখন আইন হওয়ার আগে মার্কিন কংগ্রেসের পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করবে। প্রতিনিধি পরিষদ ও সিনেটের সংস্করণের মধ্যে সমন্বয়ের পর চূড়ান্ত বিল প্রেসিডেন্টের অনুমোদনের জন্য পাঠানো হবে।
সূত্র: আল আরাবিয়া
আরও পড়ুন
- • রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামীকাল শুক্রবার পদত্যাগ করছেন
- • আবারও পর্দায় দেখা যাবে তাহসানকে!
- • শিক্ষার্থীদের আন্দোলনে এবার সমর্থন জানালেন আলিয়া ভাট
- • যে কারণে সৌদির সঙ্গে পরমানবিক চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র
- • এলএনজি টার্মিনালের ত্রুটি শনাক্ত হয়নি, সন্ধ্যায় পরীক্ষা করবেন বিদেশি বিশেষজ্ঞরা
- • অপরাধ পরিস্থিতি নিয়ে টিআইবির দাবি নাকচ করলেন ডিএমপি কমিশনার
- • বিতর্কের মধ্যেই যুক্তরাষ্ট্রের ২০২৭ সালের প্রতিরক্ষা বাজেট বিল পাস
- • প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটির ভেতর মিলেছে ধারালো ব্লেড
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
- • সন্ধ্যার মধ্যে ৭টি অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
- • পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় ৪৫ সেনা নিহত
- • হঠাৎ ভারতের মহাকাশ সংস্থায় বিজ্ঞানীদের গণপদত্যাগ
- • সমঝোতা চুক্তি 'স্থগিত' ঘোষণা করল ইরান
