২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১৬:৫০

শিরোনাম
পুলিশ প্রশাসনে বড় রদবদল, বাধ্যতামূলক অবসরে ১৭ কর্মকর্তা শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামীকাল শুক্রবার পদত্যাগ করছেন এলএনজি টার্মিনালের ত্রুটি শনাক্ত হয়নি, সন্ধ্যায় পরীক্ষা করবেন বিদেশি বিশেষজ্ঞরা রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের জেলা পর্যায়ে উন্নত চক্ষুসেবা সম্প্রসারণে পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা সরকারের : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

এলএনজি টার্মিনালের ত্রুটি শনাক্ত হয়নি, সন্ধ্যায় পরীক্ষা করবেন বিদেশি বিশেষজ্ঞরা

এলএনজি টার্মিনালের ত্রুটি শনাক্ত হয়নি, সন্ধ্যায় পরীক্ষা করবেন বিদেশি বিশেষজ্ঞরা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ১৫:৩৫

মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে (এফএসআরইউ) দেখা দেওয়া কারিগরি ত্রুটির কারণ এখনো শনাক্ত করা যায়নি। স্থানীয় প্রকৌশলীরা সমস্যার সমাধান করতে না পারায় টার্মিনাল পরিচালনাকারী প্রতিষ্ঠান বিদেশি বিশেষজ্ঞদের আনছে। তাঁরা আজ বৃহস্পতিবার সন্ধ্যায় টার্মিনালটি পরীক্ষা করবেন। এরপর ত্রুটির ধরন, ক্ষয়ক্ষতির পরিমাণ, মেরামতে কত সময় লাগতে পারে এবং কবে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে সে বিষয়ে ধারণা পাওয়া যাবে।

রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) স্থাপনা প্রধান ও উপমহাব্যবস্থাপক (এলএনজি) প্রকৌশলী মোহাম্মদ নাছির উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, স্থানীয় প্রকৌশলীরা এফএসআরইউটি পরীক্ষা করলেও ত্রুটির কারণ শনাক্ত করা সম্ভব হয়নি। এ কারণে টার্মিনাল পরিচালনাকারী মার্কিন প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জি বিদেশি বিশেষজ্ঞদের আনছে।

নাছির উদ্দিন জানান, বিশেষজ্ঞদের মূল্যায়ন শেষ হওয়ার আগে ত্রুটির প্রকৃতি, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা মেরামতে কত সময় লাগবে, তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। অপারেটর প্রতিষ্ঠানের কোনো দায় আছে কি না, সেটিও এখনো নির্ধারণ হয়নি। বিশেষজ্ঞদের প্রতিবেদনের ভিত্তিতে চুক্তির শর্ত অনুযায়ী দায়-দায়িত্ব, সম্ভাব্য ক্ষতিপূরণ, জরিমানা এবং মেরামতের ব্যয় বহনের বিষয়টি ঠিক করা হবে।

সমুদ্রপথে আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ভাসমান টার্মিনালে গ্রহণ ও সংরক্ষণ করা হয়। পরে সেটিকে পুনরায় গ্যাসে রূপান্তর করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। ফলে টার্মিনালটির কার্যক্রম বন্ধ থাকায় এলএনজি থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, এফএসআরইউটি বন্ধ থাকায় জাতীয় গ্রিডে প্রতিদিন প্রায় ৪৫ কোটি ঘনফুট গ্যাস কম সরবরাহ হচ্ছে। এর প্রভাব পড়েছে শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্র, সিএনজি স্টেশনসহ বিভিন্ন খাতে। অনেক এলাকায় গ্যাসের চাপ কমে যাওয়ায় চাহিদা অনুযায়ী সরবরাহ মিলছে না। কয়েকটি স্থানে সিএনজি স্টেশনে দীর্ঘ সারিও দেখা গেছে।

এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, টার্মিনালে আগুনের ঘটনা ঘটার সময় একটি এলএনজিবাহী জাহাজ ভেড়ার প্রক্রিয়ায় ছিল। সেটি দ্রুত সরিয়ে নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

মন্ত্রী আরও বলেন, দেশে বর্তমানে মাত্র দুটি ভাসমান এলএনজি টার্মিনাল রয়েছে। এর একটিতে সমস্যা দেখা দেওয়ায় পুরো গ্যাস সরবরাহ ব্যবস্থার ওপর চাপ তৈরি হয়েছে। অতীতে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাড়লেও প্রয়োজনীয় জ্বালানি অনুসন্ধান ও এলএনজি আমদানির অবকাঠামো একই হারে গড়ে ওঠেনি। ফলে দেশীয় গ্যাস উৎপাদন কমে যাওয়ার সঙ্গে সঙ্গে আমদানিনির্ভরতা বেড়েছে, কিন্তু বিকল্প অবকাঠামো না থাকায় এ ধরনের সংকটের প্রভাব আরও তীব্র হয়ে উঠছে।

জ্বালানি বিভাগ জানিয়েছে, সীমিত সরবরাহের মধ্যেও বিদ্যুৎ উৎপাদন ও অন্যান্য অগ্রাধিকার খাতে গ্যাস সরবরাহ সচল রাখার চেষ্টা চলছে।

আরও পড়ুন