প্রশ্নফাঁসের প্রতিবাদে এবার কলকাতায় মিছিলের প্রস্তুতি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ১৬:৫০
চিকিৎসা শিক্ষায় ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দিল্লির যন্তর-মন্তরে চলমান আন্দোলনের প্রভাব এবার কলকাতায়ও ছড়িয়ে পড়তে যাচ্ছে। আন্দোলনরত ককরোচ জনতা পার্টি (সিজেপি) শুক্রবার কলকাতায় মিছিলের আয়োজনের জন্য পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে অনুমতি চেয়েছে।
তবে প্রতিবেদন লেখা পর্যন্ত কলকাতা পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে কোনো অনুমতি দেওয়া হয়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ ও ২১ জুলাই কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) এবং যুগ্ম কমিশনার (অপরাধ দমন) বরাবর ইলেকট্রনিক ডাকযোগে আবেদন পাঠানো হয়। আবেদনকারী হিসেবে দলের সদস্য দেদীপ্য গঙ্গোপাধ্যায়ের নাম উল্লেখ করা হয়েছে।
আবেদনে বলা হয়েছে, শুক্রবার বিকেল ৪টায় কলেজ স্কোয়ার থেকে রানি রাসমণি সড়ক পর্যন্ত মিছিল করতে চায় ককরোচ জনতা পার্টি। এতে প্রায় দেড় হাজার মানুষের অংশগ্রহণের সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে।
কলকাতা পুলিশের কর্মকর্তারা আবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
তবে পুলিশ সূত্র জানিয়েছে, অনুমতি দেওয়া হোক বা না হোক, সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে, যাতে কোনো ধরনের আইনশৃঙ্খলার অবনতি না ঘটে।
দলের সদস্য দেদীপ্য গঙ্গোপাধ্যায় বলেন, এখনো পুলিশের কাছ থেকে কোনো অনুমতি পাওয়া যায়নি। অনুমতি না মিললে পরবর্তী পদক্ষেপ কী হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
তিনি আরও জানান, কলকাতার ছাত্র-যুব সমাজকে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে শিক্ষা খাতে দুর্নীতির অভিযোগে যাদের নাম জড়িয়েছে, তাদের এই কর্মসূচি থেকে দূরে থাকার আহ্বানও জানানো হয়েছে।
দিল্লিতে শুরু হওয়া এই আন্দোলনের প্রভাব ইতোমধ্যে ভারতের বিভিন্ন শহরে পড়েছে। মুম্বাই ও চেন্নাইয়েও আন্দোলনের সমর্থনে শিক্ষার্থী ও তরুণদের সমাবেশ হয়েছে। তবে মুম্বাই পুলিশ জানিয়েছে, এসব জমায়েতের জন্য আগাম কোনো অনুমতি নেওয়া হয়নি। চেন্নাইয়ের বিভিন্ন এলাকাতেও কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছেন।
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে গত কয়েক দিনে দিল্লিতে উত্তেজনা আরও বেড়েছে। সংসদ অভিমুখে কর্মসূচিকে ঘিরে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের অভিযোগ ওঠে। বিরোধী দলগুলোর দাবি, শান্তিপূর্ণ আন্দোলনে অপ্রয়োজনীয় বলপ্রয়োগ করা হয়েছে। অন্যদিকে প্রশাসনের দাবি, আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরও পড়ুন
- • বিশেষ অতিথি হিসেবে তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন নরেন্দ্র মোদি
- • প্রশ্নফাঁসের প্রতিবাদে এবার কলকাতায় মিছিলের প্রস্তুতি
- • এমপি গাজী নজরুলের বহিষ্কারের সিদ্ধান্ত সিইসিকে জানাল জামায়াত
- • পুলিশ প্রশাসনে বড় রদবদল, বাধ্যতামূলক অবসরে ১৭ কর্মকর্তা
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
- • শৃঙ্খলাভঙ্গের দায়ে লিটন-মেহেদীর বিরুদ্ধে বিসিবির ডিসিপ্লিনারি কমিটির ব্যবস্থা
- • হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১,০১৪
- • রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামীকাল শুক্রবার পদত্যাগ করছেন
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
- • সন্ধ্যার মধ্যে ৭টি অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
- • পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় ৪৫ সেনা নিহত
- • হঠাৎ ভারতের মহাকাশ সংস্থায় বিজ্ঞানীদের গণপদত্যাগ
- • নাগরিক সেবায় ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু
- • সমঝোতা চুক্তি 'স্থগিত' ঘোষণা করল ইরান
