২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১৮:৪৩

শিরোনাম
পুলিশ প্রশাসনে বড় রদবদল, বাধ্যতামূলক অবসরে ১৭ কর্মকর্তা শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামীকাল শুক্রবার পদত্যাগ করছেন এলএনজি টার্মিনালের ত্রুটি শনাক্ত হয়নি, সন্ধ্যায় পরীক্ষা করবেন বিদেশি বিশেষজ্ঞরা রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের জেলা পর্যায়ে উন্নত চক্ষুসেবা সম্প্রসারণে পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা সরকারের : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ায় কনসার্টে আবেগঘন ঘোষণা দিলেন তাহসান

অস্ট্রেলিয়ায় কনসার্টে আবেগঘন ঘোষণা দিলেন তাহসান

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৫, ২২:৪২

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান তার ২৫ বছরের সংগীত জীবনের বিশেষ মুহূর্ত উদ্‌যাপন করতে বর্তমানে অস্ট্রেলিয়া সফরে আছেন। সেখানে পাঁচটি শহরে কনসার্টে অংশ নেওয়ার কথা থাকলেও এরই মধ্যে একটি আয়োজনে তিনি ভক্তদের চমকে দিয়েছেন ভিন্ন এক ঘোষণায়।

সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে তাহসানকে বলতে শোনা যায়, “এটাই আমার লাস্ট কনসার্ট। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলবো। মেয়ে বড় হচ্ছে, এখন কি দাঁড়ি রেখে স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করতে ভালো লাগে?” তিনি আরও জানান, ইতিমধ্যেই তার সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিএক্টিভেট করে দিয়েছেন।

শুধু সংগীতেই নয়, গানের আগে অভিনয় থেকেও সরে এসেছেন তাহসান। গত বছর তিনি বলেন, “আমি ২০ বছর ধরে অভিনয়ে কাজ করছি। কখনো কখনো নিজেকেই বিরতি নিতে হয়। যখন মনে হয় কাজ একঘেয়ে হয়ে যাচ্ছে, তখন নিজেকে থামিয়ে দেওয়া উচিত।”

এরপর জানা যায়, তার কণ্ঠনালিতে হেটেরোটোপিয়া নামের একটি রোগ ধরা পড়ে। এ রোগে গলার কাঠামো পরিবর্তিত হয় এবং গান গাওয়ার সক্ষমতা কমে যায়। ২০১৮ সাল থেকে শুরু হওয়া এই সমস্যার কারণে আগের মতো গান গাওয়ায় স্বাচ্ছন্দ্য বোধ করছেন না তিনি। সে সময়ই ভক্তদের সতর্ক করেছিলেন—কনসার্ট ও লাইভ পারফরম্যান্স ধীরে ধীরে কমে যেতে পারে।

তাহসান খান সংগীত জীবনের শুরু করেছিলেন জনপ্রিয় ব্যান্ড ‘ব্ল্যাক’-এর মাধ্যমে। এরপর একক ক্যারিয়ার গড়ে তোলার পাশাপাশি তিনি কাজ করেছেন ‘তাহসান অ্যান্ড দ্য সুফিজ’ ব্যান্ডের সঙ্গে। বর্তমানে তিনি ‘তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড’ নিয়ে দেশ-বিদেশে বিভিন্ন কনসার্টে নিয়মিত পারফর্ম করে আসছিলেন।

আরও পড়ুন