ভারতে আন্দোলনকারীদের পাশে দাড়ালেন বলিউড তারকা আলিয়া
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ১৮:২৬
ভারতে চলমান শিক্ষার্থী আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। শিক্ষার্থীদের সাহস, দৃঢ়তা ও আত্মত্যাগের প্রশংসা করে তিনি বলেছেন, তারাই আগামী দিনের ভবিষ্যতের পথপ্রদর্শক।
বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আলিয়া লেখেন, “গত কয়েক দিন আমার হৃদয়কে বারবার ভেঙেছে, আবার আশার আলোয় জোড়াও লাগিয়েছে।”
তিনি বলেন, নিজের অবস্থানে অটল থাকা প্রতিটি শিক্ষার্থীর পেছনে রয়েছে একটি স্বপ্ন, একটি পরিবারের আশা এবং অসংখ্য ত্যাগের গল্প। তারা শুধু নিজেদের নয়, তাদের পাশে থাকা মানুষদেরও প্রতিনিধিত্ব করছে। একই সঙ্গে আগামী প্রজন্মের জন্য আরও সুন্দর একটি ভবিষ্যৎ গড়ে তোলার পথ তৈরি করছে।
আলিয়া আরও লেখেন, শিক্ষার্থীদের সাহস তাকে বিনম্র করেছে। তাদের দৃঢ়তা সমাজের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে—যারা আগামী দিনের দেশ গড়ে তুলবে, আমরা কি সত্যিই তাদের কথা শুনছি?
পোস্টের শেষাংশে তিনি লেখেন, “শিক্ষার্থীদের জন্য। শিক্ষার্থীদের দ্বারা। ভবিষ্যৎ তাদেরই।” এরপর “জয় হিন্দ” লিখে ভারতের জাতীয় পতাকার ইমোজি যুক্ত করেন।
আলিয়ার এই বার্তা প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। অনেকেই তার অবস্থানকে স্বাগত জানিয়েছেন, যদিও কেউ কেউ ভিন্ন মতও প্রকাশ করেছেন।
এর আগে সালমান খানও শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে শান্তিপূর্ণ আন্দোলনে সহিংসতার নিন্দা করেছিলেন।
বর্তমানে এ আন্দোলনে বলিউডের আরও অনেক তারকা প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সোনু সুদ, বীর দাস, দিয়া মির্জা, শাবানা আজমি, প্রকাশ রাজ, রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি'সুজা, সোহা আলি খান, অদিতি রাও হায়দারি, হুমা কুরেশি, ভূমি পেডনেকর, নাসিরুদ্দিন শাহ, কিরণ রাও এবং অরিজিৎ সিং।
প্রতিফলন/ এজে
আরও পড়ুন
- • বিশ্বকাপ ফাইনালে ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’
- • আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের দাবিতে ২৩ মিলিয়ন স্বাক্ষর
- • ইনজুরিতে ‘দ্য হানড্রেড’ থেকে ছিটকে গেলেন মুস্তাফিজ
- • এমএলএসে মুখোমুখি দুই বার্সা লিজেন্ড, সুয়ারেজের জাদুতে ফিকে লেওয়ার অভিষেক
- • ভারতে আন্দোলনকারীদের পাশে দাড়ালেন বলিউড তারকা আলিয়া
- • বিশেষ অতিথি হিসেবে তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন নরেন্দ্র মোদি
- • প্রশ্নফাঁসের প্রতিবাদে এবার কলকাতায় মিছিলের প্রস্তুতি
- • এমপি গাজী নজরুলের বহিষ্কারের সিদ্ধান্ত সিইসিকে জানাল জামায়াত
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
- • পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় ৪৫ সেনা নিহত
- • সন্ধ্যার মধ্যে ৭টি অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
- • হঠাৎ ভারতের মহাকাশ সংস্থায় বিজ্ঞানীদের গণপদত্যাগ
- • নাগরিক সেবায় ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু
- • সমঝোতা চুক্তি 'স্থগিত' ঘোষণা করল ইরান
