ইনজুরিতে ‘দ্য হানড্রেড’ থেকে ছিটকে গেলেন মুস্তাফিজ
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ১৮:৫৫
ইংল্যান্ডের ১০০ বলের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘দ্য হানড্রেড’-এ বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে খেলার অপেক্ষায় ছিলেন মুস্তাফিজুর রহমান। তবে ইনজুরির কারণে সেই অপেক্ষার অবসান হলো হতাশায়। ফিটনেস পরীক্ষার আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ এই বাঁহাতি পেসার।
বৃহস্পতিবার (২৩ জুলাই) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে তার দল বার্মিংহাম ফিনিক্স। ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, খুব শিগগিরই মুস্তাফিজের বদলি ক্রিকেটারের নাম ঘোষণা করা হবে।
গত ৬ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে চোট পান মুস্তাফিজ। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, সুস্থ হয়ে মাঠে ফিরতে তার প্রায় চার সপ্তাহ সময় লাগবে।
পরবর্তীতে বার্মিংহাম ফিনিক্স জানিয়েছিল, নির্ধারিত সময়েই মুস্তাফিজ দলের সঙ্গে যোগ দেবেন এবং তাদের মেডিকেল টিম তার ফিটনেস মূল্যায়ন করবে। পরে বিসিবি ও বার্মিংহাম ফিনিক্সের মেডিকেল বিভাগের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী দেশে ফিটনেস পরীক্ষা শেষে ইংল্যান্ডে যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস জানিয়েছিলেন, আগামী সোমবার মুস্তাফিজের ফিটনেস পরীক্ষা হওয়ার কথা। তবে তার আগেই ‘দ্য হানড্রেড’ থেকে তার ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত হলো।
বর্তমানে মুস্তাফিজ কেবল সীমিত ওভারের ক্রিকেট খেলছেন। সামনে বাংলাদেশ দলের অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থাকলেও, সেই দলে তার থাকার কথা ছিল না।
প্রতিফলন/ এজে
আরও পড়ুন
- • ভারতে আন্দোলন ঘিরে উত্তাপ, রাহুলের বাসায় জরুরি বৈঠক
- • বিশ্বকাপ ফাইনালে ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’
- • আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের দাবিতে ২৩ মিলিয়ন স্বাক্ষর
- • ইনজুরিতে ‘দ্য হানড্রেড’ থেকে ছিটকে গেলেন মুস্তাফিজ
- • এমএলএসে মুখোমুখি দুই বার্সা লিজেন্ড, সুয়ারেজের জাদুতে ফিকে লেওয়ার অভিষেক
- • ভারতে আন্দোলনকারীদের পাশে দাড়ালেন বলিউড তারকা আলিয়া
- • বিশেষ অতিথি হিসেবে তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন নরেন্দ্র মোদি
- • প্রশ্নফাঁসের প্রতিবাদে এবার কলকাতায় মিছিলের প্রস্তুতি
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
- • পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় ৪৫ সেনা নিহত
- • সন্ধ্যার মধ্যে ৭টি অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
- • নাগরিক সেবায় ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু
- • হঠাৎ ভারতের মহাকাশ সংস্থায় বিজ্ঞানীদের গণপদত্যাগ
- • সমঝোতা চুক্তি 'স্থগিত' ঘোষণা করল ইরান
