ভারতে আন্দোলন ঘিরে উত্তাপ, রাহুলের বাসায় জরুরি বৈঠক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ১৯:৪৬
প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে ভারতে চলমান শিক্ষার্থী আন্দোলন ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা আরও বেড়েছে। আন্দোলনের পরবর্তী কর্মসূচি ও কৌশল নির্ধারণে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বাসভবনে জরুরি বৈঠক করেছেন বিরোধী দলগুলোর শীর্ষ নেতারা।
এদিকে ককরোচ জনতা পার্টি (সিজেপি) শুক্রবার দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সংগঠনটি জানায়, পুলিশি সহিংসতার শিকার আন্দোলনকারীদের প্রতি সংহতি জানাতে এ কর্মসূচি পালন করা হবে।
সিজেপি জানিয়েছে, বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীদের দাবিগুলো সাধারণ মানুষের সামনে তুলে ধরা হবে। পাশাপাশি আন্দোলন সফল করতে ছাত্র সংগঠনসহ বিভিন্ন সংগঠনকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
এর আগে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে জানান, জ্বর ও তীব্র শারীরিক অসুস্থতার কারণে তিনি কয়েক ঘণ্টার জন্য দিল্লির জন্তর মন্তরের আন্দোলনস্থল থেকে দূরে থাকবেন। তবে অসুস্থতার মধ্যেও কয়েক দিন ধরে আন্দোলনের কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানান তিনি।
অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং দাবি করেছেন, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার জন্য সরকার চারবার যোগাযোগের চেষ্টা করেছে। তিনি বলেন, শিক্ষার্থীদের সঙ্গে সংলাপের জন্য সরকারের দরজা সব সময় খোলা। আন্দোলনকারীরা চাইলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার বাসভবন বা কার্যালয়ে বৈঠকে বসতে পারেন। তবে সিজেপির পক্ষ থেকে এখনো এ প্রস্তাবে সাড়া দেওয়া হয়নি।
এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, তরুণদের ভবিষ্যৎ নিয়ে যারা খেলবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। এ জন্য ফাস্ট-ট্র্যাক আদালতের মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করার কথাও জানান তিনি।
তবে প্রধানমন্ত্রীর ঘোষণার পরও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি থেকে সরে আসেনি সিজেপি।
মোদির বক্তব্যের সমালোচনা করে রাহুল গান্ধী বলেন, সরকারের নীতির কারণেই দেশের তরুণদের ভবিষ্যৎ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি শিক্ষামন্ত্রীর পদত্যাগ, শিক্ষার্থীদের কাছে ক্ষমা প্রার্থনা এবং আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এদিকে দিল্লির জন্তর মন্তরে সিজেপির নেতৃত্বে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে। আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় রয়েছেন।
প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদেও সরকার ও বিরোধী দলের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সরকার আলোচনার আগ্রহ দেখালেও বিরোধীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া সমাধানের পথ দেখছে না।
প্রতিফলন/ এজে
আরও পড়ুন
- • মধ্যপ্রাচ্য সংকটে বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলার ছাড়াল
- • নৌবাহিনীর ১৮তম প্রধান হলেন খোন্দকার মিসবাহ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • ভারতে আন্দোলন ঘিরে উত্তাপ, রাহুলের বাসায় জরুরি বৈঠক
- • বিশ্বকাপ ফাইনালে ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’
- • আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের দাবিতে ২৩ মিলিয়ন স্বাক্ষর
- • ইনজুরিতে ‘দ্য হানড্রেড’ থেকে ছিটকে গেলেন মুস্তাফিজ
- • এমএলএসে মুখোমুখি দুই বার্সা লিজেন্ড, সুয়ারেজের জাদুতে ফিকে লেওয়ার অভিষেক
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
- • পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় ৪৫ সেনা নিহত
- • সন্ধ্যার মধ্যে ৭টি অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
- • নাগরিক সেবায় ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু
- • হঠাৎ ভারতের মহাকাশ সংস্থায় বিজ্ঞানীদের গণপদত্যাগ
- • সমঝোতা চুক্তি 'স্থগিত' ঘোষণা করল ইরান
- • মার্কিন এলইউসিএএস ড্রোন ভূপাতিত করল ইরান
