ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ২০:৫১
যুক্তরাষ্ট্র সফর শেষে এবার দুই দিনের সরকারি সফরে ইরানে পৌঁছেছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি। বৃহস্পতিবার (২৩ জুলাই) তেহরানে পৌঁছালে তাকে স্বাগত জানান ইরানের অর্থমন্ত্রী আলী মাদিনেজাদেহ। পরে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেন।
ইরাক সরকারের মুখপাত্র হায়দার আব্বুদ জানান, ইরানের প্রেসিডেন্টের আমন্ত্রণেই এই সফরে তেহরানে গেছেন প্রধানমন্ত্রী আলী আল জাইদি।
সফরকালে আঞ্চলিক উত্তেজনা প্রশমন, শান্তি প্রতিষ্ঠা, ইরান থেকে গ্যাস আমদানি এবং দ্বিপক্ষীয় বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ইরান ও ইরাকের সম্পর্ক কেবল দুই প্রতিবেশী দেশের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি গভীর ঐতিহাসিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও সভ্যতাগত বন্ধনের ওপর প্রতিষ্ঠিত, যা কোনো সীমান্ত বা বাহ্যিক শক্তি বিচ্ছিন্ন করতে পারবে না।
প্রতিফলন/এনজেএস
আরও পড়ুন
- • শনিবার নভোথিয়েটারে সেমিকন্ডাক্টর সামিটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- • সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ
- • ১৭ বছর পর লর্ডসে ফিরছে বাংলাদেশ
- • যুক্তরাষ্ট্রকে অবস্থান বদলের আহ্বান ইরানের
- • মসজিদে নববিতে চালু হলো ভ্রাম্যমাণ ধর্মীয় সেবাকেন্দ্র
- • তানজানিয়ায় ইসলামের ইতিহাস ও বর্তমান বাস্তবতা
- • মধ্যপ্রাচ্য সংকটে বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলার ছাড়াল
- • নৌবাহিনীর ১৮তম প্রধান হলেন খোন্দকার মিসবাহ
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
- • সন্ধ্যার মধ্যে ৭টি অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
- • পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় ৪৫ সেনা নিহত
- • নাগরিক সেবায় ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু
- • হঠাৎ ভারতের মহাকাশ সংস্থায় বিজ্ঞানীদের গণপদত্যাগ
- • সমঝোতা চুক্তি 'স্থগিত' ঘোষণা করল ইরান
- • মার্কিন এলইউসিএএস ড্রোন ভূপাতিত করল ইরান
