২৪ জুলাই ২০২৬, শুক্রবার, ০৩:০৫

শিরোনাম
থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে আজ দেশে ফিরছেন স্পিকার পদত্যাগের প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করেছে সফল বাস্তবায়নের উপর: অর্থমন্ত্রী পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ আগামীকাল বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে ভোলার যেসব এলাকায় শনিবার নভোথিয়েটারে সেমিকন্ডাক্টর সামিটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ নৌবাহিনীর ১৮তম প্রধান হলেন খোন্দকার মিসবাহ

সাবেক এমপি শিউলি আজাদ জামিনে মুক্ত

সাবেক এমপি শিউলি আজাদ জামিনে মুক্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬, ০১:৩৪

সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে শিউলি আজাদ জামিনে মুক্তি পেয়েছেন। গত মঙ্গলবার তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে মুক্তি পান।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মো. মজিবুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার রাতে আদালতের জামিনের আদেশের ভিত্তিতে শিউলি আজাদ কারাগার থেকে মুক্তি পান।

শিউলি আজাদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য। তিনি সরাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি প্রয়াত এ কে এম ইকবাল আজাদের স্ত্রী।

২০২৪ সালের ৬ অক্টোবর রাতে ঢাকার নিকেতনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে সরাইল থানায় করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

সরাইল থানা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর দায়ের করা ওই হত্যা মামলায় সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এবং জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীসহ ৬৭ জনকে আসামি করা হয়। ওই মামলায় শিউলি আজাদ চার নম্বর আসামি।

শিউলি আজাদের আইনজীবী জয়নাল উদ্দিন বলেন, কারাগারে থাকা অবস্থায় হয়রানি, আগাম গ্রেপ্তার, নতুন মামলায় গ্রেপ্তার দেখানো ও অন্য কোনো মামলার এজাহারে অন্তর্ভুক্ত না করার নির্দেশনা চেয়ে তার পক্ষে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়। আবেদনটি প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট সংশ্লিষ্ট বিবাদীদের প্রতি রুল জারি করেন এবং আবেদনকারীকে হয়রানি ও আগাম গ্রেপ্তার থেকে বিরত থাকার নির্দেশ দেন।

তিনি বলেন, বিভিন্ন মামলায় জামিন পাওয়ার পরও তাকে একাধিক মামলায় ধারাবাহিকভাবে শোন অ্যারেস্ট দেখানো হয়েছিল।

প্রতিফলন/টিএস 

আরও পড়ুন