২৪ জুলাই ২০২৬, শুক্রবার, ০১:৫৩

শিরোনাম
থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে আজ দেশে ফিরছেন স্পিকার পদত্যাগের প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করেছে সফল বাস্তবায়নের উপর: অর্থমন্ত্রী পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ আগামীকাল বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে ভোলার যেসব এলাকায় শনিবার নভোথিয়েটারে সেমিকন্ডাক্টর সামিটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ নৌবাহিনীর ১৮তম প্রধান হলেন খোন্দকার মিসবাহ

পদত্যাগের প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

পদত্যাগের প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬, ০০:৪৭

পদত্যাগের বিষয় নিয়ে করা প্রশ্নকে ‘বিব্রতকর’ বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। 

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা ছয়টার দিকে একটি জাতীয় দৈনিকের সঙ্গে ফোনে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। প্রায় দুই মিনিটের ওই ফোনালাপে রাষ্ট্রপতি তার পদত্যাগের গুঞ্জন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের অভিযোগ প্রসঙ্গে কথা বলেন।

পদত্যাগ করছেন কি না—এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রপতি সংক্ষেপে বলেন, ‘দেখতে পাবেন...প্রশ্নটা বিব্রতকর।’
সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হয়। বর্তমানে স্পিকার দেশের বাইরে রয়েছেন—এমন বিষয়টি উত্থাপন করা হলে তিনি বলেন, ‘আমার জানা নেই স্পিকার দেশে আছেন কি না। এটা আমার জানার কথা না।’

সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন থাকা অবস্থায় শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বলে যে অভিযোগ উঠেছে, তা ভিত্তিহীন বলে উড়িয়ে দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, ‘এটা পুরোপুরি ভিত্তিহীন। কারও যদি মাথা খারাপ হয়, সে এ ধরনের কথা বলতে পারে।’

নিজের শারীরিক অবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি তখন মৃতপ্রায়, চিকিৎসাধীন ছিলাম। এটা একেবারে ভিত্তিহীন ও বানানো কথা, এটাই বলতে পারি।’

রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সংবিধানে সেই সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
এর আগে বৃহস্পতিবার সকালে একাধিক সূত্রের বরাতে বিভিন্ন গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন। ওই সব প্রতিবেদনে দাবি করা হয়, চিকিৎসাজনিত কারণে লন্ডন সফরকালে তিনি শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছেন। তবে সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করলেন রাষ্ট্রপতি।

অন্যদিকে রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের বিষয নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে বা স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করতে চাইলে তার সেই সুযোগ রয়েছে।’

শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতির কথোপকথনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তিনি চিকিৎসার জন্য বিদেশে গিয়েছিলেন। সেখানে গিয়ে শেখ হাসিনার সঙ্গে কোনো আলাপ করেছেন কি না, আমার জানা নেই।’

সরকারের অবস্থান পরিষ্কার করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘সরকারের পক্ষ থেকে তাকে পদত্যাগের বিষয়ে কিছু বলা হয়নি। রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সংবিধান অনুযায়ী স্পিকারের কাছেই পদত্যাগপত্র জমা দিতে হয়।’

প্রতিফলন/টিএস 

আরও পড়ুন