প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনে নতুন মোড়, ইন্টারনেট বন্ধ করে ছাত্র হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬, ০০:২৭
মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁস ও দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে দিল্লিতে চলমান শিক্ষার্থী আন্দোলনের মধ্যে যন্তর মন্তর এলাকার আশপাশে মোবাইল ইন্টারনেট সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ সিদ্ধান্তের পর আন্দোলনকারীদের মধ্যে রাতে অভিযান চালানোর আশঙ্কা দেখা দেয়।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তবে দিল্লি পুলিশ এ ধরনের আশঙ্কাকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্দোলনকারীদের বিরুদ্ধে রাতের বেলায় বিশেষ কোনো অভিযান চালানোর পরিকল্পনা নেই। পাশাপাশি গুজব বা যাচাই না করা তথ্য ছড়িয়ে না দেওয়ার আহ্বানও জানানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সহিংসতার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা জোরদার করতে বৃহস্পতিবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত যন্তর মন্তর কেন্দ্রিক প্রায় দেড় কিলোমিটার এলাকায় মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়। এর আগের দিন রাত থেকেই ওই এলাকায় মোবাইল সংকেত নিয়ন্ত্রণের বিশেষ ব্যবস্থা চালু করা হয়েছিল।
এদিকে রাজধানীর বিভিন্ন স্থানে আন্দোলন ঘিরে সংঘর্ষের ঘটনায় অন্তত ছয়জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আহতদের মধ্যে উচ্চপদস্থ কর্মকর্তাও রয়েছেন। কনট প্লেস এলাকায় নিরাপত্তা বাহিনীর এক সদস্যের ওপর হামলার ঘটনাও পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।
নিরাপত্তাজনিত কারণে বৃহস্পতিবার সন্ধ্যার আগেই কনট প্লেস এলাকার অধিকাংশ দোকান, অফিস ও খাবারের প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। ব্যবসায়ী সংগঠন জানায়, সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো এবং কর্মী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যন্তর মন্তর এবং আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা বাহিনী সার্বিক পরিস্থিতির ওপর নিবিড় নজরদারি চালিয়ে যাচ্ছে।
আরও পড়ুন
- • সাবেক এমপি শিউলি আজাদ জামিনে মুক্ত
- • থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে আজ দেশে ফিরছেন স্পিকার
- • পদত্যাগের প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- • মুক্তি পেলেন গতকাল আটককৃত 'ধুরন্ধর' অভিনেত্রী আয়েশা খান
- • চলতি মাসের ২২ দিনে রেমিট্যান্স এলো ২.১৭ বিলিয়ন মার্কিন ডলার
- • প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনে নতুন মোড়, ইন্টারনেট বন্ধ করে ছাত্র হামলা
- • গানের সুরে নিউইয়র্ক মাতাবেন জনপ্রয় অভিনেতা অপূর্ব!
- • বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করেছে সফল বাস্তবায়নের উপর: অর্থমন্ত্রী
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
- • সন্ধ্যার মধ্যে ৭টি অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
- • পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় ৪৫ সেনা নিহত
- • নাগরিক সেবায় ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু
- • সমঝোতা চুক্তি 'স্থগিত' ঘোষণা করল ইরান
- • মার্কিন এলইউসিএএস ড্রোন ভূপাতিত করল ইরান
- • সিরিজ বাঁচানোর মিশনে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
