২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১২:৩৯

শিরোনাম
কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব তারিক চয়নের পদত্যাগ মহেশখালীর কারিগরি ত্রুটিতে জাতীয় গ্রিডে প্রভাব, তীব্র গ্যাস সংকট রাজধানীতে এআরএফ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ খলিলুর রহমানের সার–সংকটে খাদ্য উৎপাদনের শঙ্কা, ঝুঁকিতে ১ কোটি ৮১ লাখ মানুষ: ডব্লিউএফপি অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন, আগস্টে তফসিল ঘোষণার প্রস্তুতি ইসির রিহ্যাবের ৬ দফা, আবাসনে বড় বার্তা প্রধানমন্ত্রীর হুতিদের নৌ অবরোধে কড়া নিন্দা বাংলাদেশের ইউপি নির্বাচন কবে? জানালেন মির্জা ফখরুল

দিল্লির আন্দোলনের মধ্যেই মোদির বার্তা, প্রশ্নফাঁসকারীদের কঠোর শাস্তির ঘোষণা

দিল্লির আন্দোলনের মধ্যেই মোদির বার্তা, প্রশ্নফাঁসকারীদের কঠোর শাস্তির ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ১০:৫৯

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে আন্দোলন আরও জোরালো হয়েছে। আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগের দাবি তুলেছে বিরোধী দলগুলো। এ পরিস্থিতিতে প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের বিচারে দ্রুত বিচার আদালত গঠনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নরেন্দ্র মোদি বলেন, ‘আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে বড় কিছু হতে পারে না। প্রশ্নফাঁসে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তিনি জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও দায়িত্বশীল কর্মকর্তাদের প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় সরকারের ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মোদি আরও বলেন, ‘যারা আমাদের তরুণদের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’

এদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছেন।

অন্যদিকে, প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে গিয়ে আটক হওয়ার একদিন পর আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দেশজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, বিরোধীদের সরকারবিরোধী অবস্থান এবং সরকারের নতুন পদক্ষেপের ঘোষণার মধ্য দিয়ে ভারতের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, তাদের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।

আরও পড়ুন