২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১২:৪৮

শিরোনাম
কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব তারিক চয়নের পদত্যাগ মহেশখালীর কারিগরি ত্রুটিতে জাতীয় গ্রিডে প্রভাব, তীব্র গ্যাস সংকট রাজধানীতে এআরএফ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ খলিলুর রহমানের সার–সংকটে খাদ্য উৎপাদনের শঙ্কা, ঝুঁকিতে ১ কোটি ৮১ লাখ মানুষ: ডব্লিউএফপি অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন, আগস্টে তফসিল ঘোষণার প্রস্তুতি ইসির রিহ্যাবের ৬ দফা, আবাসনে বড় বার্তা প্রধানমন্ত্রীর হুতিদের নৌ অবরোধে কড়া নিন্দা বাংলাদেশের ইউপি নির্বাচন কবে? জানালেন মির্জা ফখরুল

ইরানের বিরুদ্ধে অবরোধ জোরদার, ৯ বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তনের দাবি যুক্তরাষ্ট্রের

ইরানের বিরুদ্ধে অবরোধ জোরদার, ৯ বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তনের দাবি যুক্তরাষ্ট্রের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ১১:২০

ইরানের বিরুদ্ধে চলমান সামুদ্রিক অবরোধ আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। এ অভিযানের অংশ হিসেবে নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে এবং একটি জাহাজ অচল করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

শাফাক নিউজের খবরে বলা হয়েছে, বুধবার সেন্টকম এক বিবৃতিতে জানায়, ২২ জুলাই পর্যন্ত পরিচালিত অভিযানে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। তাদের ভাষ্য, ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ কার্যকর রাখতে এ অভিযান চালানো হচ্ছে।

যুক্তরাষ্ট্র ১৪ জুলাই থেকে ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় যাতায়াতকারী জাহাজগুলোর ওপর আবারও এই অবরোধ কার্যকর করে। ওয়াশিংটনের দাবি, হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজে ইরানের হামলার জবাব হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

সেন্টকম আরও জানিয়েছে, ইরানের বিরুদ্ধে টানা ১১তম রাতের সামরিক অভিযান শেষ করেছে মার্কিন বাহিনী। এতে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বেড়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালিতে কোনো জাহাজে ইরান আবার হামলা চালালে যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাবে।

আরও পড়ুন