২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১১:০৮

শিরোনাম
অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন, আগস্টে তফসিল ঘোষণার প্রস্তুতি ইসির রিহ্যাবের ৬ দফা, আবাসনে বড় বার্তা প্রধানমন্ত্রীর হুতিদের নৌ অবরোধে কড়া নিন্দা বাংলাদেশের ইউপি নির্বাচন কবে? জানালেন মির্জা ফখরুল বিদ্যুৎ খাতে বেসরকারি বিনিয়োগ চায় সরকার দেশে জ্বালানি তেলের সংকট নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান সরকারের মৃত্যুর ২৫ বছর পর বুদ্ধিজীবী কবরস্থানে ঠাঁই পেল আহমদ ছফার দেহাবশেষ ম্যানিলায় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

দুর্নীতির মামলায় ইউপি চেয়ারম্যানের স্ত্রীকে ৩ বছরের কারাদণ্ড

দুর্নীতির মামলায় ইউপি চেয়ারম্যানের স্ত্রীকে ৩ বছরের কারাদণ্ড

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ০৯:৩৯

অবৈধ সম্পদ অর্জনের দায়ে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের স্ত্রীকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তার প্রায় ১ কোটি ৬৯ লাখ টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৩ জুলাই) দুপুরে ফরিদপুরের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. শরীফ উদ্দিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী শেখ কোব্বাত হোসেন।

দণ্ডপ্রাপ্ত ইসরাত জাহান (দিপা) বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের কদমী গ্রামের বাসিন্দা। তিনি ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত মো. মিজানুর রহমান মোল্লার স্ত্রী।

মামলার তথ্য অনুযায়ী, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০২০ সালের ৩০ নভেম্বর দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় তার বিরুদ্ধে মামলা করে। একই সঙ্গে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায়ও অভিযোগ আনা হয়।

দুদকের আইনজীবী জানান, আদালত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণিত হওয়ায় ইসরাত জাহানকে তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন। জরিমানা অনাদায়ে তাকে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

এ ছাড়া, তার নামে থাকা ১ কোটি ৬৯ লাখ ৪ হাজার ২৭১ টাকা মূল্যের সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।

তবে অর্থপাচার প্রতিরোধ আইনের আওতায় আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় ওই ধারায় তাকে খালাস দেওয়া হয়েছে। আইনজীবী আরও জানান, মামলায় গ্রেপ্তারের পর আসামি যে সময় কারাগারে ছিলেন, তা প্রদত্ত সাজার সঙ্গে সমন্বয় করা হবে।

আরও পড়ুন