১৯ জুলাই ২০২৬, রবিবার, ১২:৪২

শিরোনাম
প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে তুরস্ক সফরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে সিলেটে খনন হচ্ছে নতুন ৩ কূপ দুই দিনের সফরে ঢাকায় আইএলও মহাপরিচালক গিলবার্ট হোংবো বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং ২০২৬’ শুরু আজ রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জনের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানী থেকে ফিটনেসবিহীন ও পরিবেশ দূষণকারী যান দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ১৮ জুলাই: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে তীব্র হয় আন্দোলন

সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি

সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬, ১৪:৩৬

সৌদি আরবে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান বলে দাবি করা হয়েছে। প্রায় চার মাস পর সৌদি ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাকে লক্ষ্য করে এটিই তেহরানের প্রথম হামলা বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাত দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছেন মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস–এর এক প্রতিবেদক।

এর আগে চলতি বছরের এপ্রিলের শুরুতে সৌদি আরবের জুবাইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলার অভিযোগও ইরানের বিরুদ্ধে ওঠে।

তবে সর্বশেষ হামলায় সৌদি আরবের কোন মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনাও এখনো নিশ্চিত করা হয়নি।

সম্প্রতি পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক হামলা বেড়েছে। এর জেরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন করে বৃদ্ধি পেয়েছে।

বিশেষ করে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে দুই পক্ষের অবস্থান আরও কঠোর হয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই সৌদি আরবে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় ইরানের এই হামলার খবর সামনে এলো।

তবে হামলার বিষয়ে এখন পর্যন্ত ইরান, যুক্তরাষ্ট্র বা সৌদি আরবের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিস্তারিত বিবৃতি দেওয়া হয়নি।

আরও পড়ুন