নেতানিয়াহু আবার ক্ষমতায় বসলে দেশ ছাড়ার কথা ভাবছেন ২৩ শতাংশ ইসরায়েলি: জরিপ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬, ১১:৫৯
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবার ক্ষমতায় ফিরলে দেশ ছাড়ার কথা ভাবছেন প্রায় ২৩ শতাংশ ইসরায়েলি। দেশটির একটি সাম্প্রতিক জনমত জরিপে এমন তথ্য উঠে এসেছে।
শনিবার (১৮ জুলাই) ইসরায়েলের টেলিভিশন চ্যানেল ১২-এর প্রকাশিত জরিপের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।
জরিপ অনুযায়ী, ২৩ শতাংশ উত্তরদাতা বলেছেন, নেতানিয়াহু পুনর্নির্বাচিত হয়ে সরকার গঠন করলে তারা ইসরায়েল ছেড়ে যাওয়ার বিষয়টি বিবেচনা করবেন। অন্যদিকে ৬৮ শতাংশ জানিয়েছেন, তাদের দেশ ছাড়ার কোনো পরিকল্পনা নেই। বাকি উত্তরদাতারা এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি।
একই জরিপে দেখা গেছে, চলতি সপ্তাহে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সরকার যে বিতর্কিত আইন পাস করেছে, তার বিরোধিতা করছেন ৬৭ শতাংশ নাগরিক।
নতুন আইনে তাওরাত অধ্যয়নকে বিশেষ সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছে। একই সঙ্গে কট্টর অর্থোডক্স (হারেদি) ইহুদিদের বাধ্যতামূলক সামরিক সেবা এড়িয়ে যাওয়ার ক্ষেত্রে আইনি সুরক্ষা দেওয়া হয়েছে। এর ফলে সেনাবাহিনীতে যোগ না দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি ব্যবস্থা নেওয়ার সুযোগ সীমিত হবে।
জরিপে অংশ নেওয়া ২১ শতাংশ উত্তরদাতা নতুন আইনটির প্রতি সমর্থন জানিয়েছেন। বাকিরা এ বিষয়ে কোনো মতামত দেননি।
ইসরায়েলে কট্টর অর্থোডক্স ইহুদিদের সামরিক সেবা থেকে অব্যাহতি দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ও সামাজিক বিতর্কের বিষয়। বিশ্লেষকদের মতে, নতুন আইনটি সেই বিতর্ককে আরও তীব্র করেছে। একই সঙ্গে নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের প্রতি জনঅসন্তোষও বাড়িয়েছে, যার প্রভাব আগামী নির্বাচনে পড়তে পারে।
আরও পড়ুন
- • নির্মাণসামগ্রীর দাম ও ব্যয় বৃদ্ধিতে চাপে আবাসন খাত, কমেছে নির্মাণকাজের গতি
- • ইতিহাস গড়ে প্রথম আন্তর্জাতিক শিরোপা জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল
- • নেতানিয়াহু নিউইয়র্কে এলে গ্রেফতারের আইনি পথ খুঁজছেন মেয়র জোহরান মামদানি
- • প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে তুরস্ক সফরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান
- • ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: বিশ্বজুড়ে নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করল ওয়াশিংটন
- • আজ কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী
- • শাপলা চত্বর হত্যা মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, আসামি শেখ হাসিনাসহ ৪১ জন
- • ৬০ বছর পর বিশ্বকাপে আবার মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন, ইতিহাস কার পক্ষে?
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • ধানমন্ডি ও গুলশান লেক সংস্কার সংক্রান্ত বৈঠকে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
- • আবারও সমন্বয় হলো স্বর্ণের দাম, কার্যকর নতুন মূল্য
- • আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • বরিশালে সাংগঠনিক সভায় যে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- • বন্যা-পাহাড়ধসে বিপর্যস্ত ৭ জেলা, প্রাণহানি বেড়ে ৫১
- • হরমুজ প্রণালি নিয়ে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র, বাড়ছে উত্তেজনা
- • আগামী ২৪ ঘণ্টায় দেশের ১৯ জেলায় বজ্র ঝড়ের পূর্বাভাস
