১৯ জুলাই ২০২৬, রবিবার, ১২:৪৩

শিরোনাম
প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে তুরস্ক সফরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে সিলেটে খনন হচ্ছে নতুন ৩ কূপ দুই দিনের সফরে ঢাকায় আইএলও মহাপরিচালক গিলবার্ট হোংবো বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং ২০২৬’ শুরু আজ রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জনের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানী থেকে ফিটনেসবিহীন ও পরিবেশ দূষণকারী যান দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ১৮ জুলাই: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে তীব্র হয় আন্দোলন

পাকিস্তান-চীন সম্পর্কে নতুন গতি, ৪৪০ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর

পাকিস্তান-চীন সম্পর্কে নতুন গতি, ৪৪০ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬, ০৯:২৬

পাকিস্তানে কর্মরত চীনা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ‘কোনো ধরনের প্রচেষ্টারই কমতি রাখবে না’ বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। একই সঙ্গে পাকিস্তানি ও চীনা ওষুধ কোম্পানিগুলোর মধ্যে ৪৪০ মিলিয়ন ডলারের বেশি মূল্যের ৯টি চুক্তি স্বাক্ষরকে স্বাগত জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৭ জুলাই) ইসলামাবাদে আয়োজিত পাকিস্তান-চীন বিজনেস-টু-বিজনেস (বি-টু-বি) ফার্মাসিউটিক্যাল, স্বাস্থ্যসেবা ও বায়োটেকনোলজি সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে শাহবাজ শরিফ বলেন, পাকিস্তানে অবস্থানরত চীনা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

তিনি বলেন, “পাকিস্তানে অবস্থানরত আমাদের চীনা ভাই-বোনদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আমরা কোনো প্রচেষ্টাই বাদ দেব না।”

প্রধানমন্ত্রী জানান, সম্মেলনে পাকিস্তান ও চীনের উদ্যোক্তাদের মধ্যে ৪৪০ মিলিয়ন ডলারের বেশি মূল্যের ৯টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এসব চুক্তির আওতায় স্থানীয়ভাবে টিকা উৎপাদন, বায়োটেকনোলজি, ওষুধ উৎপাদন, প্রযুক্তি বিনিময়, হেপাটাইটিস প্রতিরোধ এবং জাতীয় টিকাদান কর্মসূচিতে সহযোগিতাসহ বিভিন্ন খাতে কাজ করা হবে।

শাহবাজ শরিফ আশা প্রকাশ করেন, এসব চুক্তি শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ থাকবে না; বরং বাস্তবায়নের মাধ্যমে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি)-এর দ্বিতীয় ধাপের অগ্রযাত্রা আরও গতিশীল হবে।

চীনকে পাকিস্তানের “সবচেয়ে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য বন্ধু” উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বেইজিং বরাবরই ইসলামাবাদকে সমর্থন দিয়ে এসেছে। সিপিইসি-১-এর আওতায় প্রায় ৩০ বিলিয়ন ডলারের বিনিয়োগ পাকিস্তানের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও উল্লেখ করেন তিনি।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে “দূরদর্শী নেতা” আখ্যা দিয়ে শাহবাজ বলেন, তাঁর নেতৃত্বে চীন শিক্ষা, গবেষণা, প্রযুক্তি ও অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার প্রসঙ্গ টেনে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রতিক এই সংকট বিশ্বে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। তাঁর দাবি, এ পরিস্থিতিতে পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের চেষ্টা করেছে এবং চীনসহ বন্ধুপ্রতিম দেশগুলো এ প্রচেষ্টায় সহযোগিতা করেছে।

এদিকে সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলা বেড়ে যাওয়ায় চীনা নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগও বেড়েছে। বিশেষ করে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের (সিপিইসি) বিভিন্ন প্রকল্পে কর্মরত চীনা প্রকৌশলী ও কর্মীদের লক্ষ্য করে একাধিক হামলার ঘটনা ঘটেছে।

পাকিস্তান সরকার সম্প্রতি বেলুচিস্তানের সাইন্দাক তামা ও স্বর্ণখনিসহ গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর নিরাপত্তা জোরদারের ঘোষণা দিয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক কোম্পানিগুলোর পরিচালিত প্রকল্পগুলোর নিরাপত্তা নিশ্চিত করাকে সরকারের অগ্রাধিকার বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে, পাকিস্তানে চীনা নাগরিক, প্রকল্প ও প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে ইসলামাবাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবে বেইজিং।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

আরও পড়ুন