১১ কোটি রুপির গাঁজাসহ মুম্বাই বিমানবন্দরে মডেল গ্রেফতার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২ জুন, ২০২৬, ১৯:৪৪
থাইল্যান্ডের ব্যাংকক থেকে ট্রলি ব্যাগে করে বিপুল পরিমাণ মাদক নিয়ে ভারতের মুম্বাইয়ে আসার পথে ১১ কেজি উচ্চ মানের হাইড্রোপনিক গাঁজাসহ গ্রেফতার হন ২৮ বছর বয়সী মডেল হর্ষা সানি।নিয়মিত নজরদারির সময় আচরণ সন্দেহজনক মনে হওয়ায় মুম্বাই বিমানবন্দরে তাকে আটকে দেয় কাস্টমস কর্তৃপক্ষ।
মুম্বাই কাস্টমসের কর্মকর্তারা জানান, গত ১০ ও ১১ জুনের মধ্যবর্তী রাতে এয়ার ইন্ডিয়ার টিজি-৩৫১ ফ্লাইটে চড়ে ব্যাংকক থেকে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান হর্ষা সানি।
বিমানবন্দরে নামার পর তার আচরণ সন্দেহজনক মনে হলে এয়ার ইন্টেলিজেন্স ইউনিট (এআইইউ) এবং কাস্টমস বিভাগের কর্মকর্তারা তাকে থামান। পরে তার ট্রলি ব্যাগটির তল্লাশি করে ভেতরে ভ্যাকুয়াম-সিলড ১২টি প্লাস্টিকের প্যাকেট পাওয়া যায়, যা ‘সবুজ রঙের উপাদানে’ ঠাসা ছিল। মাদক নিয়ন্ত্রণসংক্রান্ত এনডিপিস কিট ব্যবহার করে তাৎক্ষণিক রাসায়নিক পরীক্ষায় নিশ্চিত হয় যে, ওই উপাদানগুলো আসলে উচ্চ মানের হাইড্রোপনিক গাঁজা।
নিষিদ্ধ মাদক পাচারের অপরাধে কাস্টমস বিভাগ হর্ষা সানিকে এনডিপিস আইনের আওতায় গ্রেফতার করে। উদ্ধারকৃত ১১ কেজিরও বেশি ওজনের এই হাইড্রোপনিক গাঁজার আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ৮২ লাখ রুপি।
উল্লেখ্য, গ্রেফতার হওয়া হর্ষা সানি ২০২৫ সালের ‘মিসেস কেরালা’ প্রতিযোগিতার একজন সাবেক প্রতিযোগী।
এই মডেলকে মুম্বাইয়ের ফোর্ট আদালতে হাজির করা হলে আদালত তাকে বিচারিক হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। মাদকের এই বিশাল চালানটি মুম্বাই বা ভারতের অন্য কোনও এলাকায় কার কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আনা হয়েছিল, তা নিশ্চিত করতে বর্তমানে তদন্ত চলছে।
সূত্র: এনডিটিভি
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • ঘরের মাঠে বিশ্বকাপে জয়ের লক্ষ্যে কানাডা, মুখোমুখি বসনিয়া
- • আদ্-দ্বীনের রোগীদের ৬ হাসপাতালে চিকিৎসা দেওয়ার নির্দেশ
- • আজ কানাডায় বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান
- • রোববার জেনেভায় ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা চুক্তি স্বাক্ষর
- • কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- • অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে একই স্কোয়াডে খেলবে বাংলাদেশ
- • আগস্টের শেষে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ
- • রাত ১টার মধ্যে ১৩ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস
- • লেবাননে হামলা অব্যাহত থাকলে পুনরায় যুদ্ধে নামার বার্তা ইরানের
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • পাবনায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩
- • ধর্ষণের পর ভুক্তভোগীর সামাজিক লড়াই
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • শিল্প বিপ্লবের নতুন ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব
- • স্ট্রেস ম্যানেজমেন্ট হতে পারে শিক্ষার্থীদের জন্য আশির্বাদ
- • রোহিঙ্গা: ভুলে যাওয়া সংকটের ভার
