ট্রিলিয়নিয়ারের পথে ইলন মাস্ক, আলোচনার ঝড়
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২ জুন, ২০২৬, ১৩:০১
বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার বা লাখ কোটিপতির সম্ভাব্য তালিকায় উঠে এসেছে ইলন মাস্কের নাম। মহাকাশযান নির্মাতা ও স্যাটেলাইট ইন্টারনেট প্রতিষ্ঠান স্পেসএক্সের নতুন শেয়ার মূল্য নির্ধারণ ঘিরে এমন আলোচনা শুরু হয়েছে।
স্পেসএক্স গত বৃহস্পতিবার তাদের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও)-তে প্রতি শেয়ারের দাম ১৩৫ ডলার ঘোষণা করে। এই আইপিওর আকার প্রায় ৭৫ বিলিয়ন ডলার, যা বাজার বিশ্লেষকদের মতে ইতিহাসের অন্যতম বৃহৎ শেয়ার ইস্যু।
প্রতিষ্ঠানটি রকেট উৎক্ষেপণ, স্যাটেলাইট ইন্টারনেট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা–নির্ভর প্রযুক্তি খাতে কাজ করছে। তবে আর্থিক নথি অনুযায়ী, কোম্পানিটি বর্তমানে নগদ ক্ষতির মুখে রয়েছে এবং আয়ও বড় প্রযুক্তি কোম্পানিগুলোর তুলনায় তুলনামূলকভাবে কম।
ব্লুমবার্গ ও ফোর্বসের তথ্যানুযায়ী, মাস্ক বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি। টেসলা ও স্পেসএক্স দুই প্রতিষ্ঠানে তার বড় ধরনের শেয়ার মালিকানা রয়েছে। বিশেষ করে স্পেসএক্সে তিনি প্রায় অর্ধেক শেয়ারের মালিক বলে জানা গেছে।
কোম্পানিটির প্রকাশিত তথ্যে বলা হয়, মাস্কের কাছে থাকা শেয়ারের একটি অংশ ভবিষ্যতে কার্যকর হবে নির্দিষ্ট শর্ত পূরণের ভিত্তিতে। এর মধ্যে রয়েছে মহাকাশে ডাটা সেন্টার স্থাপন এবং মঙ্গল গ্রহে মানব বসতি গড়ে তোলার মতো উচ্চাভিলাষী লক্ষ্য।
বৃহস্পতিবারের মূল্যায়ন অনুযায়ী, স্পেসএক্সে মাস্কের বর্তমান শেয়ারমূল্য প্রায় ৮৬৭ বিলিয়ন ডলার। টেসলার শেয়ারের মূল্যসহ তাঁর মোট সম্পদ ১.১ ট্রিলিয়ন ডলারেরও বেশি হতে পারে বলে বিভিন্ন গণনায় উঠে এসেছে।
তবে বিশ্লেষকদের মতে, এসব হিসাব মূলত কাগুজে মূল্যায়নের ওপর নির্ভরশীল। শেয়ার-ভিত্তিক পারিশ্রমিক ও ভবিষ্যৎ শর্ত পূরণের ওপর ভিত্তি করে মাস্কের প্রকৃত সম্পদের পরিমাণ পরিবর্তনশীল।
স্পেসএক্সের আর্থিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের শুরু থেকে প্রতিষ্ঠানটি প্রায় ১৩ বিলিয়ন ডলার লোকসান করেছে, যার বড় অংশ এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিনিয়োগ থেকে।
শুক্রবার থেকে বিনিয়োগকারীরা স্পেসএক্সের শেয়ার কেনাবেচা করতে পারবেন বলে জানা গেছে। বাজারে শেয়ারের দাম প্রত্যাশিত মাত্রায় বাড়লে, মাস্ক কাগজে-কলমে বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার মাইলফলক ছুঁতে পারেন এমনটাই বলছে বিভিন্ন বিশ্লেষণ।
আরও পড়ুন
- • ঘরের মাঠে বিশ্বকাপে জয়ের লক্ষ্যে কানাডা, মুখোমুখি বসনিয়া
- • আদ্-দ্বীনের রোগীদের ৬ হাসপাতালে চিকিৎসা দেওয়ার নির্দেশ
- • আজ কানাডায় বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান
- • রোববার জেনেভায় ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা চুক্তি স্বাক্ষর
- • কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- • অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে একই স্কোয়াডে খেলবে বাংলাদেশ
- • আগস্টের শেষে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ
- • রাত ১টার মধ্যে ১৩ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস
- • লেবাননে হামলা অব্যাহত থাকলে পুনরায় যুদ্ধে নামার বার্তা ইরানের
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • পাবনায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩
- • ধর্ষণের পর ভুক্তভোগীর সামাজিক লড়াই
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • শিল্প বিপ্লবের নতুন ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব
- • স্ট্রেস ম্যানেজমেন্ট হতে পারে শিক্ষার্থীদের জন্য আশির্বাদ
- • রোহিঙ্গা: ভুলে যাওয়া সংকটের ভার
