১৩ জুন ২০২৬, শনিবার, ০০:১৮

শিরোনাম
আগস্টের শেষে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৬৪৩ কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান শিল্পায়নের সম্ভাবনা নিয়ে শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল: মির্জা ফখরুল ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেবে সরকার: প্রতিমন্ত্রী ‘সবার জন্য বাজেট’ সীমিত সম্পদের মধ্যেই অন্তর্ভুক্তির প্রতিশ্রুতি অর্থমন্ত্রীর নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ বৈঠক, এবার হলো না যৌথ সংবাদ সম্মেলন বাজেট ঘোষণার পরও নিত্যপণ্যের দামে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি

যুদ্ধ অবসানের চুক্তি প্রায় চূড়ান্ত, দাবি ইরানের

যুদ্ধ অবসানের চুক্তি প্রায় চূড়ান্ত, দাবি ইরানের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২ জুন, ২০২৬, ১৫:৪০

যুক্তরাষ্ট্রের পরস্পরবিরোধী অবস্থান ও সামরিক পদক্ষেপের মধ্যেও সম্ভাব্য একটি শান্তি চুক্তির মূল বিষয়গুলো প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে দাবি করেছে ইরান। তবে চুক্তি স্বাক্ষরের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ কথা বলেন। ইরানি সংবাদমাধ্যম প্রেস টিভি এ খবর জানিয়েছে।

ইসমাইল বাঘাই বলেন, চুক্তির মূল বিষয়গুলো লিখিতভাবে প্রায় চূড়ান্ত করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের অবস্থানের ধারাবাহিক পরিবর্তন শান্তি প্রক্রিয়াকে বারবার জটিল করে তুলছে।

বাঘাইয়ের ভাষ্য, ইরান শুরু থেকেই সদিচ্ছা ও দায়িত্বশীলতার সঙ্গে কূটনৈতিক প্রক্রিয়ায় অংশ নিয়েছে। কিন্তু আলোচনার মধ্যেই মার্কিন কর্মকর্তারা একাধিকবার নিজেদের অবস্থান বদলেছেন এবং নতুন নতুন দাবি তুলেছেন। একই সঙ্গে সামরিক পদক্ষেপও অব্যাহত রেখেছেন বলে অভিযোগ করেন তিনি।

ইরানের এই মুখপাত্রের দাবি, গত এপ্রিল মাসে ঘোষিত যুদ্ধবিরতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একাধিকবার লঙ্ঘন করেছে। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের দক্ষিণাঞ্চলের অবকাঠামোতে হামলা চালিয়েছে। সিরিক অঞ্চলের দুটি পানির জলাধারও হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

বাঘাই বলেন, একদিকে কূটনীতির কথা বললেও অন্যদিকে যুক্তরাষ্ট্র শক্তি প্রয়োগের নীতি অনুসরণ করছে।

জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না বলেও জানান তিনি। তাঁর ভাষায়, কূটনৈতিক ও সামরিক উভয় ক্ষেত্রেই ইরান প্রমাণ করেছে যে তারা চাপের কাছে নতি স্বীকার করবে না। ইরানি জনগণের স্বার্থ ও কল্যাণই তাদের প্রধান বিবেচ্য বিষয়।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি প্রসঙ্গে বাঘাই বলেন, আন্তর্জাতিক এই নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে ইরান সব সময় দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। তবে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকাণ্ডের কারণে ওই এলাকায় নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটেছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, দক্ষিণ ইরানে মার্কিন হামলা এবং বাণিজ্যিক জাহাজে প্রাণঘাতী আক্রমণের ঘটনার পর ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ হরমুজ প্রণালি সব ধরনের নৌযানের জন্য বন্ধ ঘোষণা করে। এসব পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডকে দায়ী করেন তিনি।

চুক্তি স্বাক্ষরের সময় ও স্থান নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন বাঘাই। তিনি জানান, কাতার ও পাকিস্তান মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইরানের শীর্ষ নেতৃত্ব।

বাঘাই বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চুক্তির প্রতিটি বিষয় খতিয়ে দেখছে। ইরানের জাতীয় স্বার্থ সুরক্ষিত হবে এমন সিদ্ধান্তে পৌঁছালে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

আরও পড়ুন