১৩ জুন ২০২৬, শনিবার, ০০:১৯

শিরোনাম
আগস্টের শেষে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৬৪৩ কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান শিল্পায়নের সম্ভাবনা নিয়ে শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল: মির্জা ফখরুল ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেবে সরকার: প্রতিমন্ত্রী ‘সবার জন্য বাজেট’ সীমিত সম্পদের মধ্যেই অন্তর্ভুক্তির প্রতিশ্রুতি অর্থমন্ত্রীর নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ বৈঠক, এবার হলো না যৌথ সংবাদ সম্মেলন বাজেট ঘোষণার পরও নিত্যপণ্যের দামে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি

থাইল্যান্ডের রাজকুমারী বজ্রকিতিয়াভা মারা গেছেন

থাইল্যান্ডের রাজকুমারী বজ্রকিতিয়াভা মারা গেছেন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২ জুন, ২০২৬, ১২:১০

টানা তিন বছরেরও বেশি সময় কোমায় থাকার পর থাইল্যান্ডের রাজকুমারী বজ্রকিতিয়াভা মারা গেছেন। থাই রাজপ্রাসাদের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের ডিসেম্বরে নিজের পোষা কুকুরদের নিয়ে ব্যায়াম করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে চিকিৎসকেরা জানান, হৃদযন্ত্রে মাইকোপ্লাজমা সংক্রমণের কারণে সৃষ্ট গুরুতর হার্ট অ্যারিথমিয়ার জটিলতায় তিনি অচেতন হয়ে পড়েন এবং তখন থেকেই কোমায় ছিলেন।

বিবৃতিতে জানানো হয়, চিকিৎসকরা দীর্ঘদিন সর্বোচ্চ চেষ্টা করলেও তাঁর শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

থাইল্যান্ডের রাজপরিবারের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে পরিচিত বজ্রকিতিয়াভার মৃত্যুতে দেশটির রাজনীতি ও রাজপ্রাসাদে শোকের ছায়া নেমে এসেছে। সম্ভাব্য উত্তরাধিকার প্রক্রিয়াতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারতেন বলে ধারণা করা হতো।

১৯৭৮ সালের ৭ ডিসেম্বর জন্ম নেওয়া বজ্রকিতিয়াভা ছিলেন থাইল্যান্ডের রাজা ভাজিরালংকর্নের সাত সন্তানের মধ্যে জ্যেষ্ঠ। তাঁর মা সোমসাওয়ালি ছিলেন রাজা ভাজিরালংকর্নের প্রথম স্ত্রী।

শিক্ষাজীবনে তিনি যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। পরে নিউইয়র্কে থাইল্যান্ডের জাতিসংঘ মিশনে কাজ করেন। দেশে ফিরে তিনি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে দায়িত্ব পালন করেন এবং ব্যাংককের বিভিন্ন গুরুত্বপূর্ণ আইনি পদেও কাজ করেন।

২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি অস্ট্রিয়ায় থাইল্যান্ডের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০২১ সালে রাজা তাঁকে রাজকীয় ব্যক্তিগত দেহরক্ষী বাহিনীর চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দেন এবং জেনারেল পদমর্যাদা প্রদান করেন।

ফিটনেস ও দীর্ঘদূরত্ব দৌড়ের প্রতি আগ্রহের জন্য পরিচিত এই রাজকুমারী নিয়মিত দৌড় প্রতিযোগিতাতেও অংশ নিতেন।

আরও পড়ুন