১৩ জুন ২০২৬, শনিবার, ০০:১৯

শিরোনাম
আগস্টের শেষে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৬৪৩ কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান শিল্পায়নের সম্ভাবনা নিয়ে শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল: মির্জা ফখরুল ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেবে সরকার: প্রতিমন্ত্রী ‘সবার জন্য বাজেট’ সীমিত সম্পদের মধ্যেই অন্তর্ভুক্তির প্রতিশ্রুতি অর্থমন্ত্রীর নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ বৈঠক, এবার হলো না যৌথ সংবাদ সম্মেলন বাজেট ঘোষণার পরও নিত্যপণ্যের দামে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি

ইরানের রাষ্ট্রীয় টিভিতে ভুলে পারমাণবিক বিস্ফোরণের গ্রাফিকস সম্প্রচার

ইরানের রাষ্ট্রীয় টিভিতে ভুলে পারমাণবিক বিস্ফোরণের গ্রাফিকস সম্প্রচার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২ জুন, ২০২৬, ১০:৫৬

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল IRIB–এ সংবাদ বুলেটিন চলাকালে ভুলবশত একটি কৃত্রিম পারমাণবিক বিস্ফোরণের দৃশ্য সম্প্রচারিত হয়েছে। শুক্রবার ভোরে প্রচারিত ওই ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনা ও আতঙ্কের সৃষ্টি হয়।

সম্প্রচারিত ভিডিওতে দেখা যায়, একটি অজ্ঞাত শহরের ওপর হঠাৎ তীব্র আলোর ঝলকানি এবং এরপর বিশাল ধোঁয়ার কুণ্ডলী আকারে পারমাণবিক বিস্ফোরণের দৃশ্য, যা মূলত থ্রিডি গ্রাফিক্সে তৈরি করা ছিল।

চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে এমন দৃশ্য প্রচারিত হওয়ায় তা মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেক ব্যবহারকারী ধারণা করেন, রাষ্ট্রীয় টিভি হয়তো সাইবার হামলা বা হ্যাকিংয়ের শিকার হয়েছে।

ঘটনাটি ঘিরে চাঞ্চল্য তৈরি হলে পরে সরাসরি সম্প্রচারে এসে IRIB–এর একজন উপস্থাপক জানান, এটি কোনো সাইবার হামলার ঘটনা নয়। তাঁর ভাষ্য অনুযায়ী, সংবাদ প্রস্তুতির সময় ভিডিও সম্পাদনায় অভ্যন্তরীণ ত্রুটির কারণে ভুল ফুটেজটি সম্প্রচারে চলে আসে।

কর্তৃপক্ষ আরও জানায়, পুরো ঘটনাটি প্রযুক্তিগত ভুলের ফল, এবং এর সঙ্গে কোনো হ্যাকিং বা বহিরাগত হামলার সম্পর্ক নেই।

আরও পড়ুন