ইসরায়েল পূর্ণ শক্তিতে ইরানে হামলা চালাবে: নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৬, ২৩:০৩
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল ‘পূর্ণ শক্তিতে’ ইরানের লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রাখবে। আইআরজিসি নৌ কমান্ডারকে হত্যার পর বৃহস্পতিবার তিনি এ কথা বলেছেন।
ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি)-এর ইরানি নৌ কমান্ডার আলিরেজা তাংসিরির মৃত্যুর বিষয়ে মন্তব্য করতে গিয়ে নেতানিয়াহু বলেছেন, তার দেশ ইরানের লক্ষ্যবস্তুতে ‘পূর্ণ শক্তিতে’ হামলা অব্যাহত রাখবে।
এর আগে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছিলেন, তাংসিরি ইরানে একটি ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন।
নেতানিয়াহু বলেছেন, “আমরা ইরানি সন্ত্রাসী শাসনের লক্ষ্যবস্তুতে জোরালো হামলা অব্যাহত রেখেছি। গত রাতে, আমরা রেভল্যুশনারি গার্ড কর্পস নৌবাহিনীর কমান্ডারকে নির্মূল করেছি। এই লোকটির হাতে অনেক রক্ত লেগে ছিল, সে-ই হরমুজ প্রণালি বন্ধ করার নেতৃত্ব দিয়েছিল।”
তিনি আরো বলেন, “যুদ্ধের উদ্দেশ্য অর্জনের অভিন্ন লক্ষ্যে আমাদের এবং আমাদের বন্ধু যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতার এটি আরো একটি উদাহরণ।”
এই কথিত হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান কোনো মন্তব্য করেনি।
আরও পড়ুন
- • ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের ছবি
- • বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পকে দেখে গ্যালারিজুড়ে বিদ্রুপধ্বনি
- • সমুদ্রে উদ্ধার অভিযান জোরদারে কোস্টগার্ডে যুক্ত হচ্ছে আধুনিক হেলিকপ্টার
- • আর্জেন্টিনার হার, পরীমণীর আক্ষেপ—‘বিয়েটা আর করতে হলো না’
- • মার্কিন সেনাদের মৃত্যুতে শোক জানিয়ে ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের
- • বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে অভিনন্দন জানিয়ে যা বললেন এরদোয়ান
- • পেরুতে ৫.৫ মাত্রার ভূমিকম্পে নিহত ৬, বাস্তুচ্যুত শতাধিক পরিবার
- • মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • আবারও সমন্বয় হলো স্বর্ণের দাম, কার্যকর নতুন মূল্য
- • আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • বরিশালে সাংগঠনিক সভায় যে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- • বন্যা-পাহাড়ধসে বিপর্যস্ত ৭ জেলা, প্রাণহানি বেড়ে ৫১
- • হরমুজ প্রণালি নিয়ে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র, বাড়ছে উত্তেজনা
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
