১৯ জুলাই ২০২৬, রবিবার, ১২:৪৫

শিরোনাম
প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে তুরস্ক সফরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে সিলেটে খনন হচ্ছে নতুন ৩ কূপ দুই দিনের সফরে ঢাকায় আইএলও মহাপরিচালক গিলবার্ট হোংবো বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং ২০২৬’ শুরু আজ রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জনের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানী থেকে ফিটনেসবিহীন ও পরিবেশ দূষণকারী যান দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ১৮ জুলাই: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে তীব্র হয় আন্দোলন

বঙ্গাব্দ যেভাবে এলো

বঙ্গাব্দ যেভাবে এলো

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৬, ১০:৪৯

পহেলা বৈশাখ বাঙালির অন্যতম প্রধান সাংস্কৃতিক উৎসব। এর সঙ্গে জড়িয়ে আছে বাংলা সন বা বঙ্গাব্দের ইতিহাস, যার উৎপত্তি মূলত কৃষিভিত্তিক সমাজের প্রয়োজন থেকেই।

গবেষকদের মতে, মুঘল সম্রাট আকবর-ই বাংলা সনের প্রবর্তনে সবচেয়ে বড় ভূমিকা রাখেন। তার আমলে চন্দ্রভিত্তিক হিজরি সন অনুযায়ী খাজনা আদায়ে কৃষকদের সমস্যা হতো। এ সমস্যা সমাধানে তিনি সৌরভিত্তিক নতুন বর্ষপঞ্জি ‘ইলাহি সন’ চালু করেন, যা পরবর্তীতে পরিমার্জিত হয়ে বঙ্গাব্দে রূপ নেয়।

তবে কেউ কেউ রাজা শশাঙ্ক, সুলতান হোসেন শাহসহ অন্য শাসকদেরও অবদানের কথা উল্লেখ করেন, যদিও এ বিষয়ে নির্দিষ্ট প্রমাণ কম।

পরে ১৯৬৬ সালে বাংলা একাডেমি ড. মুহম্মদ শহীদুল্লাহ-এর নেতৃত্বে বাংলা সনকে আধুনিক ও বৈজ্ঞানিক রূপ দেয়। এতে মাসের দিনসংখ্যা নির্ধারণ ও অধিবর্ষের নিয়ম যুক্ত করা হয়।

ঐতিহাসিকভাবে নববর্ষ উদযাপন শুরু হয় মুঘল আমলে খাজনা আদায়ের সঙ্গে যুক্ত ‘হালখাতা’ প্রথা থেকে। সময়ের সঙ্গে এটি গ্রামীণ উৎসব থেকে নগরজীবনে ছড়িয়ে পড়ে এবং আজ সর্বজনীন রূপ পেয়েছে।

বর্তমানে ঢাকার রমনা বটমূল-এ ছায়ানট-এর বর্ষবরণ এবং মঙ্গল শোভাযাত্রা এই উৎসবের প্রধান আকর্ষণ।

আরও পড়ুন