২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১০:১৮

শিরোনাম
মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা বাজার থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন নয়, জানালেন মির্জা ফখরুল ২০২৭ হজে খরচ কমাতে সৌদির কাছে বাংলাদেশের অনুরোধ ডিসেম্বরে উদ্বোধনের লক্ষ্যে এগোচ্ছে থার্ড টার্মিনাল: বেবিচক সাজাপ্রাপ্ত সব পলাতক আসামিকে দেশে ফেরানো হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শাহরুখের ‘মান্নাত’ পাচ্ছে নতুন রূপ

শাহরুখের ‘মান্নাত’ পাচ্ছে নতুন রূপ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬, ১৯:০১

দীর্ঘ আইনি জটিলতার অবসান ঘটিয়ে বলিউড সুপারস্টার শাহরুখ খানের স্বপ্নের বাড়ি ‘মান্নাত’-এ দুটি অতিরিক্ত তলা নির্মাণের অনুমতি দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। ফলে বাড়িটির সংস্কার ও সম্প্রসারণকাজে আর কোনো আইনি বাধা থাকছে না।

মুম্বাইয়ের ‘গ্রেড-৩ হেরিটেজ’ ভবন হিসেবে তালিকাভুক্ত হওয়ায় মান্নাতে পরিবর্তনের পরিকল্পনার বিরুদ্ধে পরিবেশবাদী কয়েকটি সংগঠন ও কর্মী আপত্তি জানিয়েছিলেন। তবে তাদের আবেদন খারিজ করে সুপ্রিম কোর্ট জানায়, এ মামলায় হস্তক্ষেপের প্রয়োজন নেই। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ ২০২৫ সালে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের দেওয়া রায় বহাল রাখেন।

শুনানিতে আদালত বলেন, এটি শাহরুখ খানের ব্যক্তিগত বাসভবন এবং অতিরিক্ত তলা নির্মাণের সিদ্ধান্তও তার ব্যক্তিগত বিষয়। আবেদনকারীদের পক্ষ থেকে বলা হয়েছিল, শাহরুখ তারকা বলেই আলাদা সুবিধা পাওয়া উচিত নয়। তবে সেই যুক্তি গ্রহণ করেননি আদালত।

এদিকে সংস্কারকাজ চলায় পরিবার নিয়ে আপাতত অন্য বাসায় উঠেছেন শাহরুখ খান। গত বছর প্রযোজক বাসু ভাগনানির মালিকানাধীন মুম্বাইয়ের পালি হিল এলাকার একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ৩৬ মাসের জন্য ভাড়া নিয়েছেন তিনি। শাহরুখের প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্টের মাধ্যমে করা এই চুক্তির জন্য প্রতি মাসে প্রায় ২৪ লাখ রুপি ভাড়া গুনছেন বলিউডের ‘কিং খান’।

আরও পড়ুন