০৪ জুলাই ২০২৬, শনিবার, ০৩:০৭

শিরোনাম
প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল ১৫০ সামরিক কর্মকর্তার পদোন্নতি-সুবিধা ঘোষণা নতুন বেতন কাঠামো নিয়ে যা জানাল সরকার এআই যুগেও নৈতিক সাংবাদিকতার তাগিদ তথ্যমন্ত্রীর রোহিঙ্গা সংকটে নতুন উদ্বেগ, কমছে বৈশ্বিক সহায়তা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৬৫ বিলিয়ন ডলার ভূমিকম্প প্রস্তুতি ও বৃক্ষরোপণে ডিএসসিসির উচ্চপর্যায়ের কমিটি

‘বাণিজ্য ঘাটতি কমালে যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক হ্রাসের সম্ভাবনা বাড়বে’

‘বাণিজ্য ঘাটতি কমালে যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক হ্রাসের সম্ভাবনা বাড়বে’

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:৪৫

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, বাণিজ্য ঘাটতি কমাতে পারলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের শুল্ক আরও কমতে পারে।

রোববার সচিবালয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয়ের তিন সদস্যের প্রতিনিধিদলের সাথে আলোচনা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সাথে চলমান আলোচনার ধারাবাহিকতায় বাণিজ্য ঘাটতি হ্রাসের বিষয়টি গুরুত্ব পাবে। আমদানি বাড়ানোর অগ্রগতি সন্তোষজনক হলেও তা নির্ধারিত পর্যায়ে না গেলে শুল্ক হ্রাস কার্যকর হবে না। বিশেষ করে কৃষিপণ্য ও জ্বালানি পণ্যের আমদানি বৃদ্ধি করে ঘাটতি কমানোর চেষ্টা চলছে।

উল্লেখ্য, বাংলাদেশের তুলা উৎপাদন মোট চাহিদার মাত্র দুই শতাংশ, বাকি ৯৮ শতাংশ আমদানি করতে হয়। যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি বাড়ানো ও পোশাক শিল্পের জন্য শুল্ক সুবিধা নেওয়ার ব্যাপারেও আলোচনা হয়েছে।

তিনি জানান, বাণিজ্য ঘাটতি কমানো ছাড়া অন্য কোনো ইস্যু, যেমন শ্রম বিষয় নিয়ে আলোচনা হয়নি। বেসরকারি খাতে আমদানির ক্ষেত্রে সরকার বাধ্যতামূলক পদক্ষেপ নেবে না, তবে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন বীজ আমদানির ক্ষেত্রে সুবিধা পাওয়া যাচ্ছে।

বোয়িং বিমানের আমদানির বিষয়টি দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং তা ২০৩২ সালের পর কার্যকর হবে। বোয়িং আমদানির মাধ্যমে ধীরে ধীরে বাণিজ্য ঘাটতি কমানো সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন।

চূড়ান্ত চুক্তি বাণিজ্য ঘাটতি কমানোর ওপর নির্ভর করবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা।

আরও পড়ুন