আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আরও কমলো
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮ জুন, ২০২৬, ০৯:৫৮
মার্কিন সুদের হার বৃদ্ধির আশঙ্কা আবারও জোরালো হওয়ায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় তেলের দাম বেড়েছে, যা বিশ্ব অর্থনীতিতে মুদ্রাস্ফীতির চাপ আরও বাড়িয়ে দিয়েছে।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৮ জুন) স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩২১ দশমিক ৪৯ ডলারে নেমে আসে। এর আগে শুক্রবার প্রায় ৩ শতাংশ দরপতনের মাধ্যমে ২৪ মার্চের পর সর্বনিম্ন অবস্থানে পৌঁছায় মূল্যবান ধাতুটি।
একই সময়ে আগস্ট ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার শূন্য দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৪৫ দশমিক ৬০ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্লেষকদের মতে, প্রত্যাশার চেয়ে শক্তিশালী মার্কিন কর্মসংস্থান প্রতিবেদন প্রকাশের পর বিনিয়োগকারীদের মধ্যে ধারণা তৈরি হয়েছে যে, ফেডারেল রিজার্ভ সুদের হার আরও বাড়াতে পারে। এতে স্বর্ণের বাজারে চাপ বেড়েছে।
এদিকে মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার প্রভাবেও বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানায়, ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বৈরুতের উপকণ্ঠে হামলার প্রতিশোধ হিসেবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর তিনি বেনিয়ামিন নেতানিয়াহু–কে পাল্টা হামলা না চালানোর আহ্বান জানাবেন।
সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ২ ডলারের বেশি বেড়েছে। এতে মুদ্রাস্ফীতি ও সুদের হার বাড়ার আশঙ্কা আরও বেড়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
ক্লিভল্যান্ড ফেডারেল রিজার্ভ–এর প্রেসিডেন্ট বেথ হ্যামাক বলেছেন, সাম্প্রতিক কর্মসংস্থান তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের শ্রমবাজার এখন প্রায় পূর্ণ কর্মসংস্থানের কাছাকাছি রয়েছে। তবে দীর্ঘমেয়াদি উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে ফেডকে আবারও সুদের হার বাড়াতে হতে পারে।
অন্যদিকে, পিপলস ব্যাংক অব চায়না জানিয়েছে, মে মাসে টানা ১৯তম মাসের মতো দেশটির স্বর্ণের রিজার্ভ বেড়েছে। বর্তমানে চীনের স্বর্ণের রিজার্ভ দাঁড়িয়েছে ৭৪ দশমিক ৯৬ মিলিয়ন ফাইন ট্রয় আউন্সে।
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে দামের অস্থিরতার কারণে ভারতে স্বর্ণের চাহিদা কিছুটা কমেছে। একই সঙ্গে চীনেও স্বর্ণের প্রিমিয়াম কমেছে।
বিশ্ববাজারে দাম কমার প্রভাব দেশের বাজারেও পড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংস্থাটি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে দর কমলে দেশের বাজারেও স্বর্ণের দাম সমন্বয় করা হতে পারে।
সবশেষ গত ৬ জুন দেশের বাজারে ভরিপ্রতি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমানো হয়। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের দাম ২ লাখ ১৮ হাজার ৯৩৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৭ হাজার ৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকায়।
অন্যদিকে অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও মিশ্র প্রবণতা দেখা গেছে। স্পট রুপার দাম শূন্য দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৬৭ দশমিক ৫২ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম কমে দাঁড়িয়েছে ১ হাজার ৭৭৩ দশমিক ৬৯ ডলারে। তবে প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ২৩১ দশমিক ৫১ ডলারে পৌঁছেছে।
আরও পড়ুন
- • হোয়াটসঅ্যাপে ইসরায়েলি হামলা, আইনি পথে মেটা
- • রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু
- • ফাউলের অভিনয় করলে দেখতে হবে হলুদ কার্ড
- • এবার নিখোঁজ রামিসার প্রতিবেশী
- • হাসনাতের উদ্যোগে দেবিদ্বারের ১৫২ শিক্ষার্থীর সংসদ পরিদর্শন
- • ফ্রি গুগল এআই সুবিধা দিচ্ছে টেকনো
- • ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু
- • আর্জেন্টিনার বেস ক্যাম্পের কাছে হামলা, নিরাপত্তাহীণতায় বিশ্বকাপ
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • বাকস্বাধীনতা কোথায়?
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
