ঢাকায় শুরু হচ্ছে ‘৭ম পেপারটেক এক্সপো ২০২৬’, কাগজ ও প্যাকেজিং শিল্পের আধুনিক প্রযুক্তি প্রদর্শনী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭ এপ্রিল, ২০২৬, ১২:১৭
আগামী ১৬ এপ্রিল থেকে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হতে যাচ্ছে ‘৭ম পেপারটেক এক্সপো ২০২৬’। তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রদর্শনী চলবে ১৮ এপ্রিল পর্যন্ত। বাংলাদেশ এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড (বিইপিএল) আয়োজিত প্রদর্শনীতে সহযোগিতা করছে বাংলাদেশ পেপার মিলস অ্যাসোসিয়েশন (বিপিএমএ)।
আয়োজকরা জানিয়েছেন, এবারের এক্সপোতে বিশ্বের ২৫টি দেশের ৪০০-এরও বেশি কোম্পানি অংশগ্রহণ করবে। কাগজ, পাল্প, টিস্যু ও প্যাকেজিং শিল্পের সর্বাধুনিক প্রযুক্তি ও কাঁচামাল প্রদর্শনের পাশাপাশি এটি জয়েন্ট ভেঞ্চার, বিনিয়োগ বৃদ্ধি ও প্রযুক্তি হস্তান্তরের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন হবে ১৬ এপ্রিল সকাল ১০টায় আইসিসিবি-র ‘এক্সপো ভিলেজ’-এ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিপিএমএ-এর সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এক্সপোর্ট অ্যান্ড মার্কেট ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, এফসিএ।
প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত উন্মুক্ত থাকবে। ৩০০ ফুট পূর্বাচল এক্সপ্রেস হাইওয়ের পাশে অবস্থিত আইসিসিবি ভেন্যুতে এই আয়োজনকে ঘিরে প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
আরও পড়ুন
- • নির্মাণসামগ্রীর দাম ও ব্যয় বৃদ্ধিতে চাপে আবাসন খাত, কমেছে নির্মাণকাজের গতি
- • ইতিহাস গড়ে প্রথম আন্তর্জাতিক শিরোপা জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল
- • নেতানিয়াহু নিউইয়র্কে এলে গ্রেফতারের আইনি পথ খুঁজছেন মেয়র জোহরান মামদানি
- • প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে তুরস্ক সফরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান
- • ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: বিশ্বজুড়ে নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করল ওয়াশিংটন
- • আজ কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী
- • শাপলা চত্বর হত্যা মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, আসামি শেখ হাসিনাসহ ৪১ জন
- • ৬০ বছর পর বিশ্বকাপে আবার মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন, ইতিহাস কার পক্ষে?
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • ধানমন্ডি ও গুলশান লেক সংস্কার সংক্রান্ত বৈঠকে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
- • আবারও সমন্বয় হলো স্বর্ণের দাম, কার্যকর নতুন মূল্য
- • আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • বরিশালে সাংগঠনিক সভায় যে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- • বন্যা-পাহাড়ধসে বিপর্যস্ত ৭ জেলা, প্রাণহানি বেড়ে ৫১
- • হরমুজ প্রণালি নিয়ে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র, বাড়ছে উত্তেজনা
- • আগামী ২৪ ঘণ্টায় দেশের ১৯ জেলায় বজ্র ঝড়ের পূর্বাভাস
