১৯ জুলাই ২০২৬, রবিবার, ১২:৪৭

শিরোনাম
প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে তুরস্ক সফরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে সিলেটে খনন হচ্ছে নতুন ৩ কূপ দুই দিনের সফরে ঢাকায় আইএলও মহাপরিচালক গিলবার্ট হোংবো বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং ২০২৬’ শুরু আজ রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জনের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানী থেকে ফিটনেসবিহীন ও পরিবেশ দূষণকারী যান দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ১৮ জুলাই: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে তীব্র হয় আন্দোলন

গুলশানে প্রাইম ব্যাংকের নতুন প্রধান কার্যালয় ‘প্রাইম ভিউ’

গুলশানে প্রাইম ব্যাংকের নতুন প্রধান কার্যালয় ‘প্রাইম ভিউ’

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ০৩ মে, ২০২৬, ২২:০২

দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক 'প্রাইম ব্যাংক' তাদের ব্যাংকিং যাত্রাকে আরও বেগবান করতে নতুন প্রধান কার্যালয় স্থানান্তর করেছে। গুলশানের বীর উত্তম মীর শওকত সড়কে অবস্থিত দৃষ্টিনন্দন ও আধুনিক স্থাপত্যশৈলীর ভবন ‘প্রাইম ভিউ’-তে এখন থেকে ব্যাংকের প্রধান প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হবে।

প্রাইম ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের আরও উন্নত এবং আধুনিক সেবা প্রদানের লক্ষ্যেই এই নতুন ল্যান্ডমার্ক বা ঠিকানায় পদার্পণ। নতুন এই প্রধান কার্যালয়ের ঠিকানা হলো— প্রাইম ভিউ, প্লট-এসই (এফ) ৭, বীর উত্তম মীর শওকত সড়ক, গুলশান অ্যাভিনিউ, গুলশান, ঢাকা-১২১২।

তারা জানান, নতুন এই ঠিকানায় স্থানান্তরের মাধ্যমে প্রাইম ব্যাংক তাদের অগ্রযাত্রায় এক নতুন মাইলফলক স্পর্শ করল। আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই কার্যালয়টি ব্যাংকিং কার্যক্রমে আরও গতিশীলতা আনবে বলে আশা প্রকাশ করেছে ব্যাংক কর্তৃপক্ষ। তথ্যবহুল এই পরিবর্তনের মাধ্যমে প্রাইম ব্যাংক তাদের গ্রাহক ও অংশীজনদের সাথে দীর্ঘমেয়াদী আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

উল্লেখ্য, ১৯৯৫ সালে কয়েকজন ব্যবসায়ী একত্র হয়ে দেশের আর্থসামাজিক উন্নয়নে একটি ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ নেন। তাঁরা উৎপাদনশীল খাতের পাশাপাশি কৃষি এবং ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) খাতে অর্থায়নের জন্য ব্যাংকটি গড়ে তোলেন। এখন তাদের ঋণের ৭০ শতাংশ রয়েছে করপোরেট খাতে। এর মধ্যে সিংহভাগ উৎপাদনশীল খাতের ঋণ, ৬-৭ শতাংশ শুধু ট্রেডিং খাতে। বাকি ঋণ গেছে এসএমই ও কৃষি খাতে।

আরও পড়ুন