১৪ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২১:৩৮

শিরোনাম
‘জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না’, বিরোধীদলীয় নেতা ‘ফার্মের মুরগি’ মন্তব্যে ভাইরাল শিক্ষামন্ত্রী এইচএসসি পরীক্ষা নিয়ে উদ্বেগ নেই, দাবি শিক্ষামন্ত্রীর বন্যাকবলিত দেশের ৫৯ উপজেলা, মৃত্যু বেড়ে ৫৪: দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে সরকারের অবস্থান জানালেন তথ্য উপদেষ্টা দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ মৃত্যু, আক্রান্ত ৯৯০ এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে আন্দোলনে সংহতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুনে সড়কে প্রাণ গেল ৪৬৩ জনের, মোট দুর্ঘটনা ৫৯০ : যাত্রী কল্যাণ সমিতি

ভারী বৃষ্টিতে ধ্বসে পড়ল গুলশান-শাহজাদপুর সড়ক

ভারী বৃষ্টিতে ধ্বসে পড়ল গুলশান-শাহজাদপুর সড়ক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬, ১৯:৫৫

টানা ভারী বৃষ্টিতে রাজধানীর গুলশান-শাহজাদপুর লিংক রোডের একটি অংশ ধসে পড়েছে। দীর্ঘ সময় জলাবদ্ধতা ও পানির চাপের কারণে সড়কের নিচের মাটি সরে যাওয়ায় সোমবার (১৩ জুলাই) এ ধসের সৃষ্টি হয়।

এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

সরেজমিনে দেখা যায়, ধসে যাওয়া অংশ ঘিরে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ অংশ এড়িয়ে ধীরগতিতে যানবাহন চলাচল করছে। এর ফলে সড়কে যানজট তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দা মো. রফিকুল ইসলাম বলেন, রাতভর বৃষ্টির পর সকালে দেখা যায় সড়কের একটি অংশ দেবে গেছে। দ্রুত সংস্কার করা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

আরেক পথচারী সুমাইয়া আক্তার বলেন, সড়কটি ব্যবহার করতে এখন অনেককে বিকল্প পথে যেতে হচ্ছে। দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

রিকশাচালক আব্দুল মালেক জানান, পানি ও ভাঙা রাস্তার কারণে যাত্রী নিয়ে চলাচলে সমস্যা হচ্ছে। একই সঙ্গে যানজটও বেড়েছে।

ট্রাফিক পরিদর্শক দেলোয়ার হোসেন বলেন, পরিস্থিতি বিবেচনায় যানবাহনগুলোকে সতর্কভাবে চলাচলের নির্দেশ দেওয়া হচ্ছে। সড়কের ক্ষতিগ্রস্ত অংশের কারণে যানজট সৃষ্টি হয়েছে। প্রয়োজন ছাড়া এ সড়ক এড়িয়ে চলার পরামর্শ দেন তিনি।

প্রতিফলন/এনজেএস

আরও পড়ুন