রাজধানীতে তীব্র যানজটের ফলে নগরবাসীর চরম ভোগান্তি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬, ১৩:৪২
টানা ভারী বর্ষণের ফলে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ কারণে মহাখালী-বিমানবন্দর সড়কসহ বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
রোববার (১২ জুলাই) সকালে মহাখালী বাস টার্মিনাল থেকে কাকলী, বনানী, চেয়ারম্যানবাড়ী ও খিলক্ষেত হয়ে বিমানবন্দর পর্যন্ত সড়কের বিভিন্ন অংশ ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, মহাখালী ও কাকলী মোড়ের কয়েকটি নিচু স্থানে পানি জমে রয়েছে। পানি এড়িয়ে ধীরগতিতে যানবাহন চলাচল করায় একটির পর একটি বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেল আটকে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও যাত্রীদের বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের দিকে যেতে দেখা যায়।
মহাখালীতে বাসের জন্য অপেক্ষা করছিলেন বেসরকারি চাকরিজীবী বলেন, ‘আধা ঘণ্টা ধরে রাস্তায় আছি। বাস কয়েকশ মিটার এগোতে ২০ থেকে ২৫ মিনিট লেগে যাচ্ছে।’
গাজীপুর পরিবহণের এক যাত্রী জানান, ‘বৃষ্টি হলেই এই সড়কের আসল চিত্র দেখা যায়। যানজটের সঙ্গে জলাবদ্ধতা যোগ হওয়ায় দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায়। এখন গাজীপুর পৌঁছাতে কটা বাজে আল্লাহ ভালো জানে।’
রাজধানীর ইসিবি চত্বর, পল্লবী, আগারগাঁও ও শাহবাগসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি চলছে। প্রতিটি বাস স্টপেজে যাত্রীদের উপচে পড়া ভিড় তৈরি হয়েছে। গণপরিবহণগুলোতে আসন ফাঁকা থাকা তো দূরের কথা, দাঁড়িয়ে যাওয়ার জায়গাটুকু পাওয়ার জন্যও লড়াই করতে হচ্ছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা।
যানবাহনের গতি ধীর হওয়ায় রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফলে নির্দিষ্ট সময়ে কর্মস্থল কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাতে সাধারণ মানুষের স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সময় লাগছে।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • আগামী ২৪ ঘণ্টায় দেশের ১৯ জেলায় বজ্র ঝড়ের পূর্বাভাস
- • ২৫ বছর পূর্ণের আগে পদত্যাগ করলে পেনশন পাবে না: আপিল বিভাগ
- • প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে যা যা থাকছে
- • প্রথমবার বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • হরমুজ প্রণালি বন্ধ নয়, দাবি ট্রাম্পের
- • লোকাল বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর
- • জমির উদ্দিন সরকারের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- • মারা গেলেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন জাহেদ উর রহমান
- • ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী
- • সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী
- • বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান
- • ইরানের সঙ্গে আর সম্পর্ক চাই না’, ন্যাটো সম্মেলনে ট্রাম্পের কড়া বার্তা
- • আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্তে নামল এফবিআই
- • বগুড়ায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
- • খামেনির জানাযায় অংশ নিয়ে দেশে ফিরেছেন স্পিকার
- • ইরানের ‘হত্যার তালিকায়’ আমার নাম এক নম্বরে: ট্রাম্প
