ধানমন্ডি-নিউমার্কেটের জলাবদ্ধতা ঠেকাতে নতুন প্রকল্প
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬, ১৯:৪৯
রাজধানীর ধানমন্ডি ও নিউমার্কেট এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে নতুন একটি প্রকল্প গ্রহণ করেছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করার পর তিনি তাৎক্ষণিকভাবে প্রকল্পটির অনুমোদন দিয়েছেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।
সোমবার (১৩ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল প্রাঙ্গণে জলাবদ্ধতা পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
ডিএসসিসি প্রশাসক বলেন, ধানমন্ডি, নিউমার্কেটসহ আশপাশের এলাকার পানি নিষ্কাশনের একটি গুরুত্বপূর্ণ পথ একসময় বিজিবির (সাবেক বিডিআর) ভেতর দিয়ে ছিল। বিডিআর ট্র্যাজেডির পর ওই পথ বন্ধ হয়ে যাওয়ায় জলাবদ্ধতা বেড়েছে।
তিনি জানান, বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানকে জানানো হলে তিনি গুরুত্ব দিয়ে নতুন প্রকল্প অনুমোদন দেন। তবে প্রকল্পটি বাস্তবায়নে অন্তত এক থেকে দুই বছর সময় লাগবে।
আব্দুস সালাম বলেন, অপরিকল্পিত নগরায়ণ, খাল-বিল দখল এবং ড্রেনে পলিথিন ও বর্জ্য ফেলার কারণে ঢাকার পানি নিষ্কাশন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। জলাবদ্ধতা নিরসনে খাল পুনঃখনন ও পানি প্রবাহের পথ পুনরুদ্ধারে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি বলেন, বর্ষা মৌসুম শেষে পর্যায়ক্রমে বিভিন্ন খাল পুনঃখননের কাজ শুরু হবে। ঢাকার দক্ষিণাঞ্চলের পানি বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদীতে নিষ্কাশনের জন্য কার্যকর পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।
এ সময় ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে লার্ভা ধ্বংস ও সচেতনতামূলক কার্যক্রমের কথাও জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি হলে মশা নিয়ন্ত্রণে দুটি ফগার মেশিন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান ডিএসসিসি প্রশাসক।
তিনি আরও বলেন, পুনরায় জলাবদ্ধতা তৈরি হলে দ্রুত পাম্পের মাধ্যমে পানি অপসারণ করা হবে। তবে স্থায়ী সমাধানের জন্য অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি নাগরিকদের সচেতন সহযোগিতাও প্রয়োজন।
প্রতিফলন/এনজেএস
আরও পড়ুন
- • ‘ফার্মের মুরগি’ মন্তব্যে ভাইরাল শিক্ষামন্ত্রী
- • হরমুজ প্রণালি রক্ষায় শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করবে ইরানের
- • বন্যায় পরীক্ষা নেওয়ার প্রতিবাদ, চট্টগ্রাম বোর্ডে বিক্ষোভ
- • ‘ডাক্তার বলেছেন রোদ পোহাতে’, বিকিনি লুকে ভাইরাল নুসরাত ফারিয়া
- • এইচএসসি পরীক্ষা নিয়ে উদ্বেগ নেই, দাবি শিক্ষামন্ত্রীর
- • বন্যাকবলিত দেশের ৫৯ উপজেলা, মৃত্যু বেড়ে ৫৪: দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী
- • আন্দোলনরত শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরার আহ্বান শিক্ষামন্ত্রীর
- • বাংলাদেশে পুশ ইন নিয়ে আসাম সরকারের তথ্য প্রকাশ
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী
- • ইরানের ‘হত্যার তালিকায়’ আমার নাম এক নম্বরে: ট্রাম্প
- • নিজভূমে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি
- • আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্তে নামল এফবিআই
- • একজোট হয়ে ইরানকে প্রতিহত করার ঘোষণা আরব দেশগুলোর
- • ইরানের সঙ্গে আর সম্পর্ক চাই না’, ন্যাটো সম্মেলনে ট্রাম্পের কড়া বার্তা
- • চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা
- • বগুড়ায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
