০৯ জুন ২০২৬, মঙ্গলবার, ০১:৩৯

শিরোনাম
বাজেটেই মিলবে নতুন বাংলাদেশের রূপরেখা: মির্জা ফখরুল হাসনাতের উদ্যোগে দেবিদ্বারের ১৫২ শিক্ষার্থীর সংসদ পরিদর্শন কুমিল্লা বিমানবন্দরের দাবি জানালেন সংসদ সদস্য মনিরুল হক পাঁচ বছরে বাণিজ্য ঘাটতি বেড়েছে ২৪.১৬ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী নতুন বাজেটে ফ্রিল্যান্সারদের কর ছাড়, সিগারেটে বাড়তে পারে শুল্ক সংসদ গ্রন্থাগার কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত সীমান্তে পুশইন প্রতিহতে শক্ত অবস্থানে বিজিবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে অপরাধ কমেছে, দুষ্টের দমন ও শিষ্টের পালনে বিশ্বাসী সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

তৃণমূলের নারীরাই অর্থনীতির মূল চালিকা শক্তি: মঈন খান

তৃণমূলের নারীরাই অর্থনীতির মূল চালিকা শক্তি: মঈন খান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮ জুন, ২০২৬, ১২:০৮

আবদুল মঈন খান বলেছেন, তৃণমূলের নারীরাই বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি।

সোমবার (৮ জুন) সকালে রাজধানীর বনানীতে রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন–এ ‘নেতৃত্ব ও প্রশাসনে নারী’ শীর্ষক সম্মেলনের আয়োজন করে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, দেশের প্রায় ৪০ লাখ নারী গার্মেন্টস খাতে কাজ করে অর্থনীতিকে সচল রেখেছেন। কিন্তু এরপরও নারীর অধিকার পুরোপুরি নিশ্চিত করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।

সম্মেলনে অংশ নেওয়া বক্তারা বলেন, অংশীদারিত্বমূলক উদ্যোগের মাধ্যমে সঠিক নেতৃত্ব গড়ে তোলা সম্ভব। পাশাপাশি প্রশাসন ও বিভিন্ন খাতে নারীর অংশগ্রহণ আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।

আরও পড়ুন