০৯ জুন ২০২৬, মঙ্গলবার, ০৭:৩০

শিরোনাম
বাজেটেই মিলবে নতুন বাংলাদেশের রূপরেখা: মির্জা ফখরুল হাসনাতের উদ্যোগে দেবিদ্বারের ১৫২ শিক্ষার্থীর সংসদ পরিদর্শন কুমিল্লা বিমানবন্দরের দাবি জানালেন সংসদ সদস্য মনিরুল হক পাঁচ বছরে বাণিজ্য ঘাটতি বেড়েছে ২৪.১৬ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী নতুন বাজেটে ফ্রিল্যান্সারদের কর ছাড়, সিগারেটে বাড়তে পারে শুল্ক সংসদ গ্রন্থাগার কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত সীমান্তে পুশইন প্রতিহতে শক্ত অবস্থানে বিজিবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে অপরাধ কমেছে, দুষ্টের দমন ও শিষ্টের পালনে বিশ্বাসী সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

চার দিন ১০ ঘণ্টা বন্ধ থাকবে মিরপুরের একটি  সড়ক

চার দিন ১০ ঘণ্টা বন্ধ থাকবে মিরপুরের একটি  সড়ক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৭ জুন, ২০২৬, ১১:০৭

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন এবং বাংলাদেশ-অস্ট্রেলিয়া ক্রিকেট সিরিজ উপলক্ষে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন প্রশিকা সড়কে চার দিন যান চলাচল বন্ধ থাকবে।

শনিবার এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এতে বলা হয়, নির্ধারিত চার দিনে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রশিকা সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।

সূচি অনুযায়ী, ৭ জুন অনুশীলন ম্যাচ, ৯ জুন প্রথম ওয়ানডে, ১১ জুন দ্বিতীয় ওয়ানডে এবং ১৪ জুন তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। এসব ম্যাচ ও বিসিবির নির্বাচন উপলক্ষে বিশেষ ট্রাফিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডিএমপি জানিয়েছে, মিরপুর-১ অভিমুখী যানবাহনকে বিকল্প পথে চলাচল করতে হবে। এ ক্ষেত্রে প্রশিকা ক্রসিং, শিয়ালবাড়ি ক্রসিং, রাইনখোলা ও ঈদগাহ মাঠ হয়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ণ ক্রীড়া ও নির্বাচন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। একই সঙ্গে সাময়িক এই ভোগান্তির জন্য নগরবাসীর সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।

আরও পড়ুন