২০ জুলাই ২০২৬, সোমবার, ১১:১৭

শিরোনাম
ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের ছবি সমুদ্রে উদ্ধার অভিযান জোরদারে কোস্টগার্ডে যুক্ত হচ্ছে আধুনিক হেলিকপ্টার যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে আজ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী পাসপোর্টের নকশায় পরিবর্তন, থাকছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি গ্যাসের দাম বাড়ানোর নতুন তোড়জোড় 'জুলাই চেতনা' বিক্রি করে রাজনীতি বেশিদিন টিকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে ফলের ক্যারেটে লুকানো ১৬ কেজি স্বর্ণ জব্দ সবুজ গণপরিবহনে বড় উদ্যোগ, ইলেকট্রিক বাসের জন্য ৪০০ কোটি টাকা চাইল বিআরটিসি

বিজয় মিছিল না করতে তারেক রহমানের নির্দেশ

বিজয় মিছিল না করতে তারেক রহমানের নির্দেশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৪১

দেশের কোথাও বিজয় মিছিল বা সমাবেশ না করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে শুক্রবার বাদ জুম্মা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সারা দেশে বিশেষ দোয়া ও মোনাজাত করার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে চেয়ারম্যানের বেসরকারি সচিব সালেহ শিবলীর বরাত দিয়ে এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আনুষ্ঠানিকভাবে ঐতিহাসিক বিজয়ের দ্বারপ্রান্তে রয়েছে। এ প্রেক্ষাপটে দলীয় চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার বাদ জুম্মা সারা দেশে বিশেষ দোয়া ও মোনাজাতের কর্মসূচি পালনের জন্য দলের সাংগঠনিক সব পর্যায়ের নেতাদের নির্দেশনা দিয়েছেন।

আরও পড়ুন