১৯ জুলাই ২০২৬, রবিবার, ২০:৩৯

শিরোনাম
'জুলাই চেতনা' বিক্রি করে রাজনীতি বেশিদিন টিকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে ফলের ক্যারেটে লুকানো ১৬ কেজি স্বর্ণ জব্দ সবুজ গণপরিবহনে বড় উদ্যোগ, ইলেকট্রিক বাসের জন্য ৪০০ কোটি টাকা চাইল বিআরটিসি জুলাই সনদ বাস্তবায়নের বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে তুরস্ক সফরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে সিলেটে খনন হচ্ছে নতুন ৩ কূপ দুই দিনের সফরে ঢাকায় আইএলও মহাপরিচালক গিলবার্ট হোংবো বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং ২০২৬’ শুরু আজ

ফরিদা পারভীনের দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা করার আহ্বান খালেদা জিয়ার

ফরিদা পারভীনের দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা করার আহ্বান খালেদা জিয়ার

প্রকাশিত: ১১ জুলাই, ২০২৫, ১২:০৭

রাজধানীর মহাখালীর আয়শা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন বরেণ্য লালন সংগীতশিল্পী ফরিদা পারভীনের খোঁজ-খবর নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

শুক্রবার (১১ জুলাই) দুপুরে বিএনপির মিডিয়া সেল জানায়, বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে হাসপাতালে পাঠিয়ে ফরিদা পারভিনের শারীরিক অবস্থার খবর নেন সাবেক এই প্রধানমন্ত্রী।

মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, খালেদা জিয়া অসুস্থ ফরিদা পারভীনের আরোগ্য কামনা করেন। একজন গুণীশিল্পীর জন্য সরকারের পক্ষ থেকে দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন তিনি।

এর আগে গত ৯ জুলাই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে যান। সেখানে তিনি ফরিদা পারভীনের উন্নত চিকিৎসার ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টাকে ফোন করে অনুরোধ জানান। পাশাপাশি ফরিদা পারভীনের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ জানান বিএনপি মহাসচিব।

এ সময় ফরিদা পারভীনকে আর্থিক সহযোগিতাও করেন মির্জা ফখরুল।

আরও পড়ুন