০৭ জুলাই ২০২৬, মঙ্গলবার, ০২:০৮

শিরোনাম
এনআইডির জরুরি সেবা বন্ধ করল ইসি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক অনুষ্ঠিত পরিবেশ সচিবকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করে আদেশ জারি বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরেই, প্রস্তুতি শুরু ইসির বাংলাদেশে এলএনজি সরবরাহ কমানোর সিদ্ধান্ত কাতারের, বিকল্প পরিকল্পনায় সরকার জরুরি এনআইডি সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে চলবে অধিকাংশ সংশোধন কার্যক্রম হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে শনাক্ত ১৫৯

সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণে আহত তিন

সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণে আহত তিন

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ০৭ জুলাই, ২০২৬, ০০:৫০

ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশে ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। দলটির দাবি, এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন।

সোমবার রাত প্রায় পৌনে দশটার দিকে সাভার থানা স্ট্যান্ডসংলগ্ন ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

আহতদের মধ্যে রয়েছেন বরিশালের বাকেরগঞ্জের বাসিন্দা মোহাম্মদ শাহীন খন্দকার (৩০), পঞ্চগড়ের তেতুলিয়ার মোহাম্মদ জসিম (২৬) এবং সাভারের বাসিন্দা মোহাম্মদ শাহাদাত হোসেন (৪০)।

ঘটনার পরপরই সমাবেশস্থলে আতঙ্ক ও উত্তেজনার সৃষ্টি হয়। বিস্ফোরণের শব্দে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে সাময়িক বিশৃঙ্খলা দেখা দেয়।

পরে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সাভার থানা ঘেরাও কর্মসূচির মাধ্যমে শেষ হয়।

ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিস্ফোরণের কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্তের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

প্রতিফলন/এজে

আরও পড়ুন