দুই দশকের শাসনের অবসান, গাজার প্রশাসনিক কাঠামো বিলুপ্ত করল হামাস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭ জুলাই, ২০২৬, ০০:৫৫
প্রায় দুই দশক ধরে গাজা উপত্যকার প্রশাসনিক দায়িত্ব পালন করার পর হামাস তাদের বিদ্যমান শাসন কাঠামো বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে। এর ফলে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটির প্রশাসন পরিচালনায় বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি নতুন কমিটির দায়িত্ব গ্রহণের পথ আরও সুগম হলো।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গাজার জরুরি প্রশাসনিক কমিটির প্রধান মোহাম্মদ আল-ফাররা তার দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। একই সঙ্গে বিদ্যমান প্রশাসনিক কাঠামোও আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করা হয়েছে।
হামাসের এক মুখপাত্র জানান, গাজার ভবিষ্যৎ প্রশাসন পরিচালনার জন্য গঠিত ‘গাজার প্রশাসনবিষয়ক জাতীয় কমিটি’ শিগগিরই দায়িত্ব গ্রহণ করবে বলে তারা আশা করছেন। পরিকল্পনা অনুযায়ী, এই কমিটি দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবে।
তিনি আরও বলেন, হামাস আর সরাসরি গাজার শাসনভার ধরে রাখতে আগ্রহী নয়। তাদের দাবি, এ সিদ্ধান্তের ফলে চলমান সংঘাত দীর্ঘায়িত করার জন্য প্রতিপক্ষের কোনো অতিরিক্ত অজুহাত থাকবে না।
হামাস জানিয়েছে, নতুন প্রশাসনিক কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের জন্য তারা প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে, যাতে প্রশাসনিক কার্যক্রম নির্বিঘ্নে পরিচালিত হতে পারে।
আরও পড়ুন
- • উদযাপনের মাঝেই বিশ্বকাপ শেষ হেন্ডারসনের
- • বিশ্বকাপ থেকে বিদায়ের পরও আনচেলত্তির ওপর আস্থা রাখছে ব্রাজিল
- • দুই দশকের শাসনের অবসান, গাজার প্রশাসনিক কাঠামো বিলুপ্ত করল হামাস
- • সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণে আহত তিন
- • এনআইডির জরুরি সেবা বন্ধ করল ইসি
- • শেষ ষোলোর আগে সুখবর পেল আর্জেন্টিনা
- • চলন্ত বাস থেকে জাবি শিক্ষার্থীকে ধাক্কা, আটক ৬ বাস
- • পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক অনুষ্ঠিত
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমলো
- • লাহোরে কোচিংয়ের ছাদ ধসে ১৪ শিশু নিহত, আহত ৫
- • আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটের আওতায় থাকবেন
- • প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’
- • মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড
- • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৬তম প্রতিষ্ঠাবর্ষিকী আজ
- • রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৯৪
- • রাজধানীতে ১৯ এআই ক্যামেরায় এ পর্যন্ত ১৫০০ মামলা: ডিএমপি কমিশনার
- • ডিএমপির আওতায় আসছে পূর্বাচল, হবে ৪ থানা ও ৬ তদন্তকেন্দ্র
