০৭ জুলাই ২০২৬, মঙ্গলবার, ০১:০৬

শিরোনাম
এনআইডির জরুরি সেবা বন্ধ করল ইসি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক অনুষ্ঠিত পরিবেশ সচিবকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করে আদেশ জারি বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরেই, প্রস্তুতি শুরু ইসির বাংলাদেশে এলএনজি সরবরাহ কমানোর সিদ্ধান্ত কাতারের, বিকল্প পরিকল্পনায় সরকার জরুরি এনআইডি সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে চলবে অধিকাংশ সংশোধন কার্যক্রম হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে শনাক্ত ১৫৯

শেষ ষোলোর আগে সুখবর পেল আর্জেন্টিনা

শেষ ষোলোর আগে সুখবর পেল আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৬ জুলাই, ২০২৬, ২৩:১৯

কেপ ভার্দের বিপক্ষে তীব্র গরমে কষ্টসাধ্য জয় পাওয়ার পর এবার স্বস্তির খবর পেয়েছে আর্জেন্টিনা। শেষ ষোলোর ম্যাচে আবহাওয়ার ভোগান্তি ছাড়াই মাঠে নামতে যাচ্ছে আলবিসেলেস্তেরা।

আগামীকাল আটলান্টায় স্থানীয় সময় দুপুর ১২টায় মিসরের বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা। প্রতিপক্ষ কঠিন হলেও আবহাওয়া এবার বড় বাধা হয়ে দাঁড়াবে না।

ম্যাচটি অনুষ্ঠিত হবে মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে। আধুনিক এই ভেন্যু পুরোপুরি শীতাতপ নিয়ন্ত্রিত হওয়ায় তীব্র গরমের প্রভাব পড়বে না খেলোয়াড়দের ওপর। এছাড়া স্টেডিয়ামটিতে প্রয়োজন অনুযায়ী ছাদ খোলা ও বন্ধ করার ব্যবস্থাও রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ম্যাচের দিন তাপমাত্রা থাকবে প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস। তবে এসি সুবিধার কারণে মাঠের পরিবেশ থাকবে স্বস্তিদায়ক।

এর আগে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে অতিরিক্ত গরম ও আর্দ্রতার কারণে আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় ক্র্যাম্পে আক্রান্ত হন। বিশেষ করে ফাকুন্দো মেদিনা ও এনজো ফার্নান্দেজ শারীরিকভাবে বেশি ভুগেছিলেন।

তাই শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আটলান্টার অনুকূল পরিবেশ আর্জেন্টিনা শিবিরে স্বস্তি ফিরিয়ে এনেছে।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন