০৭ জুলাই ২০২৬, মঙ্গলবার, ০০:২১

শিরোনাম
এনআইডির জরুরি সেবা বন্ধ করল ইসি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক অনুষ্ঠিত পরিবেশ সচিবকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করে আদেশ জারি বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরেই, প্রস্তুতি শুরু ইসির বাংলাদেশে এলএনজি সরবরাহ কমানোর সিদ্ধান্ত কাতারের, বিকল্প পরিকল্পনায় সরকার জরুরি এনআইডি সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে চলবে অধিকাংশ সংশোধন কার্যক্রম হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে শনাক্ত ১৫৯

চলন্ত বাস থেকে জাবি শিক্ষার্থীকে ধাক্কা, আটক ৬ বাস

চলন্ত বাস থেকে জাবি শিক্ষার্থীকে ধাক্কা, আটক ৬ বাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬ জুলাই, ২০২৬, ২৩:১২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে সেলফি পরিবহনের ৬টি বাস আটক করেছেন শিক্ষার্থীরা। ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযোগ গ্রহণ করে সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে অভিযুক্ত বাস শনাক্তের কাজ শুরু করেছে।

সোমবার (৬ জুলাই) দুপুর সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেট) সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আফরিন জামান অরিন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

আফরিন জানান, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বাস থেকে নামার জন্য দরজার কাছে দাঁড়িয়ে ছিলেন। বাসটি গতি কমালেও পুরোপুরি থামার আগেই তাকে ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়া হয়। এতে তিনি সড়কে পড়ে পায়ে আঘাত পান।

তিনি বলেন, তার ঠিক পেছনেই আরেকটি বাস ছিল। তবে সেখানে স্পিড ব্রেকার থাকায় বাসটির গতি কম ছিল। না হলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত।

ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে সেলফি পরিবহনের ৬টি বাস আটক করেন।

সেলফি পরিবহনের স্টাফ সোহেল মাহমুদ বলেন, তাদের একটি বাস থেকে একজন শিক্ষার্থী পড়ে আহত হওয়ার বিষয়টি তারা জেনেছেন। ঘটনার পর শিক্ষার্থীরা কয়েকটি বাস আটকে রাখেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম জানান, ভুক্তভোগীর লিখিত অভিযোগ পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সংশ্লিষ্ট বাস ও দায়ীদের শনাক্তের চেষ্টা চলছে।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন