০৭ জুলাই ২০২৬, মঙ্গলবার, ০১:০৬

শিরোনাম
এনআইডির জরুরি সেবা বন্ধ করল ইসি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক অনুষ্ঠিত পরিবেশ সচিবকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করে আদেশ জারি বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরেই, প্রস্তুতি শুরু ইসির বাংলাদেশে এলএনজি সরবরাহ কমানোর সিদ্ধান্ত কাতারের, বিকল্প পরিকল্পনায় সরকার জরুরি এনআইডি সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে চলবে অধিকাংশ সংশোধন কার্যক্রম হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে শনাক্ত ১৫৯

এনআইডির জরুরি সেবা বন্ধ করল ইসি

এনআইডির জরুরি সেবা বন্ধ করল ইসি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৭ জুলাই, ২০২৬, ০০:০০

নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) থেকে পরিচালিত জাতীয় পরিচয়পত্র (এনআইডি)–সংক্রান্ত জরুরি সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে এসব সেবা মাঠপর্যায়ের নির্বাচন অফিস থেকেই দেওয়া হবে।

সোমবার (৬ জুলাই) এ বিষয়ে নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ছাড়া ইটিআই ভবনে ‘ক-১’, ‘ক’, ‘খ-১’, ‘খ’, ‘গ-১’ ও ‘গ’ ক্যাটাগরির এনআইডি সংশোধন কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

এ ছাড়া যেসব আবেদন অনলাইনে করা যায়, সেগুলোর হার্ডকপি আর গ্রহণ করা হবে না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ‘ক-১’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করবেন সহকারী থানা বা উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং ‘ক’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করবেন থানা বা উপজেলা নির্বাচন কর্মকর্তা।

‘খ-১’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করবেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, ‘খ’ ক্যাটাগরির আবেদন করবেন জেলা নির্বাচন কর্মকর্তা।

এ ছাড়া ‘গ-১’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তির দায়িত্ব থাকছে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার ওপর। আর ‘গ’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করবেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।

এর আগে ইটিআই ভবনে ‘ক-১’, ‘ক’, ‘খ-১’ ও ‘খ’ ক্যাটাগরির এনআইডি সংশোধনের আবেদন জরুরি ভিত্তিতে নিষ্পত্তি করা হতো।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন