০৬ জুলাই ২০২৬, সোমবার, ২৩:১৫

শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক অনুষ্ঠিত পরিবেশ সচিবকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করে আদেশ জারি বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরেই, প্রস্তুতি শুরু ইসির বাংলাদেশে এলএনজি সরবরাহ কমানোর সিদ্ধান্ত কাতারের, বিকল্প পরিকল্পনায় সরকার জরুরি এনআইডি সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে চলবে অধিকাংশ সংশোধন কার্যক্রম হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে শনাক্ত ১৫৯ আগামীর বাংলাদেশ গড়তে শিশুদের প্রস্তুত হওয়ার আহ্বান জুবাইদা রহমানের

মেসির স্ত্রীকে বিশেষ উপহার দিলেন রোনালদোর বান্ধবী জর্জিনা

মেসির স্ত্রীকে বিশেষ উপহার দিলেন রোনালদোর বান্ধবী জর্জিনা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৬ জুলাই, ২০২৬, ২১:২১

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা বিজ্ঞাপন মাঠে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর দ্বৈরথ। তবে মাঠের সেই তীব্র প্রতিদ্বন্দ্বিতার আঁচ যে তাদের পারিবারিক সম্পর্কে এতটুকুন পড়েনি, তা আবারও প্রমাণ করলেন তাদের জীবনসঙ্গিনীরা। রোনালদোর বান্ধবী জর্জিনা রদ্রিগেজ বিশেষ উপহার পাঠিয়েছেন মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোকে।

সেই উপহার পেয়ে উচ্ছ্বসিত রোকুজ্জো আবার সোশ্যাল মিডিয়ায় তাকে প্রকাশ্যে ধন্যবাদও জানিয়েছেন। বিশ্বকাপ চলাকালে তাদের এমন সৌহার্দ্য বিনিময় ভক্তদেরও প্রশংসা কুড়াচ্ছে। 

সম্প্রতি স্প্যানিশ মডেল জর্জিনা বাজারে নিয়ে এসেছেন তার নতুন লাউঞ্জওয়্যার তথা পোশাক ব্র্যান্ড ‘মিমোয়া’। নিজের এই নতুন উদ্যোগের উপহার সামগ্রী তিনি পাঠিয়েছেন আন্তোনেলার কাছেও। উপহারের ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে আন্তোনেলা লিখেছেন, অনেক ধন্যবাদ জর্জিনা রদ্রিগেজ। প্রতিটি জিনিসই দারুণ সুন্দর। তোমার এই নতুন পথচলায় সফলতা কামনা করি।’

মজার ব্যাপার হলো, আন্তোনেলা ও জর্জিনার এই উপহার বিনিময় এমন এক সময়ে ঘটল যখন ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে নামার প্রস্তুতিতে ব্যস্ত আর্জেন্টিনা ও পর্তুগাল দল। 

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা যেখানে মুখোমুখি হবে মিশরের, অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল লড়বে শক্তিশালী স্পেনের বিপক্ষে।

প্রতিফলন/টিএস 

আরও পড়ুন