গৃহযুদ্ধের ভয়, আতঙ্কে ইসরায়েলিরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬ জুলাই, ২০২৬, ২০:৪৩
ইসরায়েলের অভ্যন্তরে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন দেশটির প্রায় ৬০ শতাংশ নাগরিক। সাম্প্রতিক এক জনমত জরিপে উঠে এসেছে, দেশের রাজনৈতিক ও সামাজিক বিভাজন নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে।
ইহুদি নীতিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান জেউইশ পিপল পলিসি ইনস্টিটিউট পরিচালিত জরিপে দেখা গেছে, অংশগ্রহণকারীদের ৭৯ শতাংশের মতে, সামাজিক দিক থেকে গত এক বছর ছিল অত্যন্ত খারাপ। একই সঙ্গে ৪৯ শতাংশ নাগরিক দেশের ভবিষ্যৎ ও সামগ্রিক পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন।
জরিপে আরও উঠে এসেছে, ৫২ শতাংশ ইসরায়েলি মনে করেন দেশে আবারও রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটার উচ্চ ঝুঁকি রয়েছে। তাদের আশঙ্কা, প্রধানমন্ত্রী কিংবা অন্য কোনো শীর্ষ রাজনৈতিক নেতাও হামলার লক্ষ্যবস্তু হতে পারেন।
গবেষণা প্রতিষ্ঠানটির প্রধান ইয়েদিদিয়া স্টার্ন বলেন, ইসরায়েলি সমাজে একদিকে স্থিতিশীলতা ও আশাবাদের কিছু চিত্র থাকলেও অন্যদিকে অভ্যন্তরীণ বিভাজন ও রাজনৈতিক মেরুকরণ ভয়াবহ আকার ধারণ করেছে।
তার মতে, দেশের জনগণ এখন বাইরের শত্রুর চেয়ে নিজেদের অভ্যন্তরীণ বিভক্তিকেই সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখছে।
তিনি আরও বলেন, নাগরিকদের মধ্যে পারস্পরিক আস্থা, সংহতি ও ঐক্য ফিরিয়ে আনতে দ্রুত দীর্ঘমেয়াদি ও কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • পরিবেশ সচিবকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করে আদেশ জারি
- • আগামীকাল ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- • বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান
- • মেসির স্ত্রীকে বিশেষ উপহার দিলেন রোনালদোর বান্ধবী জর্জিনা
- • ১৮ জেলায় রাত ১টার মধ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস
- • রাতেই ১৮ জেলায় ঝড়ের আশঙ্কা
- • গৃহযুদ্ধের ভয়, আতঙ্কে ইসরায়েলিরা
- • জিম্বাবুয়ের কাছে আবারও লজ্জার হার বাংলাদেশের
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমলো
- • লাহোরে কোচিংয়ের ছাদ ধসে ১৪ শিশু নিহত, আহত ৫
- • আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটের আওতায় থাকবেন
- • প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’
- • মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড
- • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৬তম প্রতিষ্ঠাবর্ষিকী আজ
- • রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৯৪
- • রাজধানীতে ১৯ এআই ক্যামেরায় এ পর্যন্ত ১৫০০ মামলা: ডিএমপি কমিশনার
- • ডিএমপির আওতায় আসছে পূর্বাচল, হবে ৪ থানা ও ৬ তদন্তকেন্দ্র
