০৭ জুলাই ২০২৬, মঙ্গলবার, ০৩:২৮

শিরোনাম
এনআইডির জরুরি সেবা বন্ধ করল ইসি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক অনুষ্ঠিত পরিবেশ সচিবকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করে আদেশ জারি বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরেই, প্রস্তুতি শুরু ইসির বাংলাদেশে এলএনজি সরবরাহ কমানোর সিদ্ধান্ত কাতারের, বিকল্প পরিকল্পনায় সরকার জরুরি এনআইডি সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে চলবে অধিকাংশ সংশোধন কার্যক্রম হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে শনাক্ত ১৫৯

উদযাপনের মাঝেই বিশ্বকাপ শেষ হেন্ডারসনের

উদযাপনের মাঝেই বিশ্বকাপ শেষ হেন্ডারসনের

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৭ জুলাই, ২০২৬, ০১:৫৪

ইংল্যান্ডের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হলেও দলকে বড় ধাক্কা দিল জর্ডান হেন্ডারসনের চোট। মেক্সিকোকে ৩-২ গোলে হারানোর পর উদযাপনের সময় দুর্ঘটনায় কবজি ভেঙে যাওয়ায় বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন এই অভিজ্ঞ মিডফিল্ডার।

শেষ বাঁশির পর সতীর্থদের সঙ্গে সমর্থকদের অভিবাদন জানাতে গিয়ে বিজ্ঞাপন বোর্ডের ওপর পড়ে গুরুতর আহত হন হেন্ডারসন। সঙ্গে সঙ্গে চিকিৎসাকর্মীরা তাকে অক্সিজেন দেন এবং স্ট্রেচারে করে মাঠ থেকে হাসপাতালে নেওয়া হয়।

ম্যাচ শেষে জুড বেলিংহ্যাম বলেন, হেন্ডারসনের অবস্থা নিয়ে মেডিকেল দল কাজ করছে। ঠিক কী হয়েছে, তা তখনও নিশ্চিত জানা যায়নি। তবে পুরো দল তার পাশে ছিল।

ইংল্যান্ড কোচ টমাস টুখেলও চোট নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানান, হেন্ডারসনের কবজিতে আঘাত লেগেছে এবং তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

পরে পরীক্ষায় নিশ্চিত হয়, হেন্ডারসনের কবজি ভেঙে গেছে। ফলে এই বিশ্বকাপে আর মাঠে নামা হচ্ছে না তার।

চলতি আসরে খুব বেশি সুযোগ পাননি সাবেক লিভারপুল অধিনায়ক। পানামার বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে পুরো সময় বেঞ্চেই ছিলেন।

রোমাঞ্চকর ম্যাচে জুড বেলিংহ্যামের জোড়া গোল এবং হ্যারি কেইনের পেনাল্টি থেকে করা গোলে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় ইংল্যান্ড। দ্বিতীয়ার্ধে জ্যারেল কুয়ানসাহ লাল কার্ড দেখলেও শেষ পর্যন্ত জয় ধরে রেখে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে থ্রি লায়ন্স।

প্রতিফলন/এনজেএস

আরও পড়ুন