ব্রাজিল নিয়ে পোস্ট, ঘণ্টাখানেক পর মৃত্যু জুয়েলের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ জুলাই, ২০২৬, ২০:১১
চট্টগ্রামের বাঁশখালীতে ফেসবুকে ব্রাজিলের পরাজয় নিয়ে স্ট্যাটাস দেওয়ার অল্প সময়ের মধ্যেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মো. জুয়েল রানা (২৭)। তার মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া শেষ কয়েকটি পোস্ট ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সোমবার (৬ জুলাই) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম-পেকুয়া আঞ্চলিক সড়কের বাঁশখালীর শীলকূপ ইউনিয়নের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনসংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত জুয়েল রানা বাঁশখালীর চাম্বল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সিকদারের দোকান এলাকার বাসিন্দা শামসুল হকের ছেলে। তিনি বাঁশখালী পৌরসভার লতিফ মার্কেটে কাপড়ের ব্যবসা করতেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন রেজাউল করিম (৪৫), যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানায়, চট্টগ্রামমুখী একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশা অন্য একটি সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে যাত্রী জুয়েল রানা গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুয়েল রানাকে মৃত ঘোষণা করেন।
জুয়েল রানা ছিলেন ব্রাজিল ফুটবল দলের একনিষ্ঠ সমর্থক। রোববার দিবাগত রাতে নরওয়ের কাছে ব্রাজিলের ২-১ গোলের হারের পর তিনি ফেসবুকে লিখেছিলেন, ‘দল হারবে, জিতবে, কিন্তু নেইমারের জন্য হারটা মানতে পারছি না।’ তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
এছাড়া মৃত্যুর আগে দেওয়া তার আরেকটি স্ট্যাটাসও নেটিজেনদের আবেগাপ্লুত করেছে। সেখানে তিনি লিখেছিলেন, ‘মানুষের পরিবর্তন মৃত্যুর মতোই, যে কোনো সময় হতে পারে।’ মৃত্যুর পর অনেকেই সেই স্ট্যাটাস শেয়ার করে শোক প্রকাশ করছেন।
জুয়েলের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, বন্ধু ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক সিএনজিচালিত অটোরিকশাটি আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • ১৮ জেলায় রাত ১টার মধ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস
- • রাতেই ১৮ জেলায় ঝড়ের আশঙ্কা
- • গৃহযুদ্ধের ভয়, আতঙ্কে ইসরায়েলিরা
- • জিম্বাবুয়ের কাছে আবারও লজ্জার হার বাংলাদেশের
- • বিশ্বকাপ ঝড়ে সমালোচনার বাইরে বাংলাদেশ, হারারেতে আবারও লজ্জাজনক হার
- • ব্রাজিল নিয়ে পোস্ট, ঘণ্টাখানেক পর মৃত্যু জুয়েলের
- • বিশ্ববাজারে আবারো কমল স্বর্ণের দাম
- • শ্রীলঙ্কার জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষ, নিহত ২৫
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমলো
- • লাহোরে কোচিংয়ের ছাদ ধসে ১৪ শিশু নিহত, আহত ৫
- • আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটের আওতায় থাকবেন
- • প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’
- • মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড
- • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৬তম প্রতিষ্ঠাবর্ষিকী আজ
- • রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৯৪
- • রাজধানীতে ১৯ এআই ক্যামেরায় এ পর্যন্ত ১৫০০ মামলা: ডিএমপি কমিশনার
- • ডিএমপির আওতায় আসছে পূর্বাচল, হবে ৪ থানা ও ৬ তদন্তকেন্দ্র
