১৯ জুলাই ২০২৬, রবিবার, ০৫:০৯

শিরোনাম
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জনের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানী থেকে ফিটনেসবিহীন ও পরিবেশ দূষণকারী যান দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ১৮ জুলাই: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে তীব্র হয় আন্দোলন সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন আজ বিশ্ব এআই সম্মেলনে অংশ নিচ্ছেন তথ্যপ্রযুক্তিমন্ত্রী জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম অপরিবর্তীত রেখেছে সরকার সংবিধান সংস্কার নয় বরং সংবিধান সংশোধন চাই: মির্জা ফখরুল

ভারী বৃষ্টিতে বাড়ছে কাপ্তাই লেকের পানি, খুলতে পারে ১৬ গেট

ভারী বৃষ্টিতে বাড়ছে কাপ্তাই লেকের পানি, খুলতে পারে ১৬ গেট

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬, ১০:২৬

রাঙামাটির কাপ্তাই লেকের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট আংশিক খোলার প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ। শনিবার (১৮ জুলাই) বেলা ১১টার পর যেকোনো সময় এসব গেট খুলে পানি নিষ্কাশন করা হতে পারে।

উজান ও ভাটির পানি ব্যবস্থাপনা এবং সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্তৃপক্ষ।

কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মাহমুদ হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টায় কাপ্তাই লেকের পানির উচ্চতা ছিল ১০৩ দশমিক ৯১ ফুট এমএসএল। লেকের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের কারণে ক্যাচমেন্ট এলাকায় পানির প্রবাহ বেড়ে যাওয়ায় কাপ্তাই লেকের পানির স্তর দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতিতে শনিবার বেলা ১১টার পর যেকোনো সময় স্পিলওয়ের ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে পানি নিষ্কাশন শুরু করা হতে পারে।

প্রাথমিকভাবে এসব গেট দিয়ে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হবে বলে জানানো হয়েছে।

মাহমুদ হাসান বলেন, কাপ্তাই লেকের পানির উচ্চতা, উজান থেকে আসা পানির প্রবাহ এবং বৃষ্টিপাতের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতির পরিবর্তন হলে গেট খোলার সময় এগিয়ে বা পিছিয়ে দেওয়া হতে পারে। পাশাপাশি পানির প্রবাহ আরও বাড়লে পর্যায়ক্রমে গেট বেশি খুলে নিষ্কাশনের পরিমাণ বাড়ানো হবে।

তিনি আরও জানান, বর্তমানে কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রয়েছে। এসব ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি প্রতি সেকেন্ডে প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হচ্ছে।

এদিকে স্পিলওয়ের জলকপাট খোলার সম্ভাবনায় কর্ণফুলী নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন