সৌদিতে ওয়ার্ক পারমিট নিয়ে জরুরি নির্দেশনা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৯ জুন, ২০২৬, ১৬:৩৮
সৌদি আরবে কর্মরত প্রবাসীদের ওয়ার্ক পারমিট (কাজের অনুমতি) নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে দেশটির প্রশাসন। মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের আওতাধীন কিওয়া (Qiwa) প্ল্যাটফর্ম জানিয়েছে, আগামী ৩০ জুনের মধ্যে নিয়োগকর্তাদের কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়ন অথবা তাদের অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
সৌদি গেজেট-এর বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১ জুলাই থেকে যেসব কর্মীর ওয়ার্ক পারমিট তিন মাসের বেশি সময় ধরে মেয়াদোত্তীর্ণ রয়েছে, তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের রেকর্ড থেকে স্বয়ংক্রিয়ভাবে অপসারণ করা হবে।
কিওয়া জানিয়েছে, কোনো কর্মীর ওয়ার্ক পারমিট দীর্ঘদিন নবায়ন না হলেও ওই সময় পর্যন্ত বৈধ পারমিট ছাড়া কাজ করানোর দায় ও সংশ্লিষ্ট ফি নিয়োগকর্তাকেই বহন করতে হবে।
তবে একটি বিশেষ ক্ষেত্রে ব্যতিক্রম রাখা হয়েছে। যদি কোনো কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হলেও তার ইকামা (বাসস্থান অনুমতি)-এর মেয়াদ কমপক্ষে ১৮০ দিন অবশিষ্ট থাকে, তাহলে তাকে তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানের রেকর্ড থেকে অপসারণ করা হবে না। কিন্তু ইকামার মেয়াদ ১৮০ দিনের কম থাকলে নিয়োগকর্তাকে একই সঙ্গে ইকামা ও ওয়ার্ক পারমিট নবায়ন করতে হবে।
কিওয়া আরও জানিয়েছে, তিন মাসের বেশি সময় ধরে মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করা কর্মীদের নাম স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
আইনগত জটিলতা ও অতিরিক্ত আর্থিক জরিমানা এড়াতে বকেয়া ওয়ার্ক পারমিট ফি পরিশোধ, পারমিট নবায়ন অথবা প্রয়োজন হলে কর্মীদের অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরের জন্য নিয়োগকর্তাদের দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে কিওয়া।
সূত্র: সৌদি গেজেট।
আরও পড়ুন
- • ‘দানের মতো’ মার্কিন সহায়তা ধাপে ধাপে বন্ধ করতে চান নেতানিয়াহু
- • রেলের আধুনিকায়নে বড় পরিকল্পনা, বাড়ছে কোচ-লোকোমোটিভ
- • আয়াতুল্লাহ আলী খামেনি হত্যাকাণ্ডের নিন্দা জানাল বাংলাদেশ
- • খামেনির জানাজায় অংশ না নিতে বিভিন্ন দেশের ওপর যুক্তরাষ্ট্রের চাপের দাবি
- • ঘানার তান্ত্রিকের ব্যবসায় লাল বাতি জ্বালাল মেসি
- • সরকারি চাকরিতে বেতন বৃদ্ধি: মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ অর্থনীতিবিদদের
- • সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, সন্ধ্যার পর বৃষ্টির আভাস
- • রাজধানীতে আজ বৃষ্টির সম্ভাবনা, ৯ অঞ্চলের নদীবন্দরে সতর্কবার্তা
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি
- • ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
- • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প
- • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রায় ১,৫০০
- • ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি
- • শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান ও পাকিস্তান
