০৪ জুলাই ২০২৬, শনিবার, ১৬:৫০

শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে নতুন নির্বাহী পরিচালক নিয়োগ ৯০ দিনের মজুতের লক্ষ্যে প্রায় ৫ লাখ টন জ্বালানি তেল আমদানি করবে সরকার রেলের আধুনিকায়নে বড় পরিকল্পনা, বাড়ছে কোচ-লোকোমোটিভ সরকারি চাকরিতে বেতন বৃদ্ধি: মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ অর্থনীতিবিদদের বাংলাদেশের গম আমদানির সবচেয়ে বড় উৎসে পরিণত হয়েছে আর্জেন্টিনা জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে আজ স্মরণসভা, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ

সংসদে মাথা ঝুঁকিয়ে প্রবেশ বা ত্যাগের প্রথা বাতিল করলেন স্পিকার

সংসদে মাথা ঝুঁকিয়ে প্রবেশ বা ত্যাগের প্রথা বাতিল করলেন স্পিকার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮ জুন, ২০২৬, ১৬:১৯

জাতীয় সংসদে প্রবেশ বা ত্যাগ করার সময় মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর প্রচলিত প্রথা বা নিয়ম আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদের অধিবেশনে তিনি এ তথ্য জানান।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংসদে প্রবেশ করার বা সংসদ কক্ষ ত্যাগ করার সময় এবং তার আসন গ্রহণ বা ত্যাগ করার সময় সভাপতির প্রতি সম্মান দেখাবেন। এই বিধিটি ২০০৬ সালে সংশোধন করে ‘ঝুকিয়া’ শব্দটি বাদ দেওয়া হয়েছে।

তিনি বলেন, এর আগে ত্রয়োদশ বা অষ্টম সংসদে পর্যালোচনা ও সংশোধনের মাধ্যমে এই ‘মাথা নোয়ানোর’ নিয়মটি কার্যপ্রণালি বিধি থেকে বাতিল করা হয়েছিল।

স্পিকার আরও জানান, ‘২০০৬ সালের ২৬ সেপ্টেম্বরে সংশোধিত কার্যপ্রণালি বিধির বিধি ২৬৭(১) কারণে স্পিকারের চেয়ারে মাথা নোয়ানোর বাধ্যবাধকতা আর নেই, বরং সদস্যরা নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী সম্মান প্রদর্শন করতে পারবেন।’

প্রতিফলন/টিএস 

আরও পড়ুন