০৯ জুন ২০২৬, মঙ্গলবার, ০০:১৮

শিরোনাম
হাসনাতের উদ্যোগে দেবিদ্বারের ১৫২ শিক্ষার্থীর সংসদ পরিদর্শন কুমিল্লা বিমানবন্দরের দাবি জানালেন সংসদ সদস্য মনিরুল হক পাঁচ বছরে বাণিজ্য ঘাটতি বেড়েছে ২৪.১৬ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী নতুন বাজেটে ফ্রিল্যান্সারদের কর ছাড়, সিগারেটে বাড়তে পারে শুল্ক সংসদ গ্রন্থাগার কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত সীমান্তে পুশইন প্রতিহতে শক্ত অবস্থানে বিজিবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে অপরাধ কমেছে, দুষ্টের দমন ও শিষ্টের পালনে বিশ্বাসী সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ৮ শিশুর মৃত্যু

নতুন শিক্ষাক্রমে আসছে ৪ বিষয়, জানালেন শিক্ষামন্ত্রী

নতুন শিক্ষাক্রমে আসছে ৪ বিষয়, জানালেন শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮ জুন, ২০২৬, ১৯:১১

২০২৮ সাল থেকে চালু হতে যাওয়া নতুন শিক্ষাক্রমে চারটি নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এর মধ্যে চতুর্থ শ্রেণি থেকে ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক দুটি বিষয় এবং ষষ্ঠ শ্রেণি থেকে ‘কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা’ ও ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ যুক্ত হবে।

সোমবার (৮ জুন) সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, নতুন শিক্ষাক্রমে বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শিক্ষার ওপরও গুরুত্ব দেওয়া হবে। এ ক্ষেত্রে কোনো একটি বিষয়ের সঙ্গে বড় পরিসরের অধ্যায় যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে চালু থাকা শিক্ষাক্রমকে বাস্তবসম্মতভাবে পরিমার্জন করে ২০২৭ সালে নতুন সংস্করণ চালু করা হবে। আর শিক্ষাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে, যার পূর্ণাঙ্গ রূপ ২০২৮ সালে দেখা যাবে।

এর আগে প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিনও নতুন শিক্ষাক্রমে চারটি নতুন বিষয় যুক্ত করার তথ্য জানিয়েছিলেন।

আরও পড়ুন